অ্যাকাউন্টে হাজার কোটি! ভুতুড়ে টাকার ভিড়ে শিলিগুড়িতে বিস্মিত রূপো ব্যবসায়ী
এটিএমে টাকা তুলতে গিয়েই চক্ষু চরকগাছ রূপো ব্যবসায়ীর। অ্যাকাউন্টে হাজার কোটি টাকা! কোথা থেকে এল এত টাকা?
কলকাতা, ২৪ ডিসেম্বর : এটিএমে টাকা তুলতে গিয়েই চক্ষু চরকগাছ রূপো ব্যবসায়ীর। অ্যাকাউন্টে হাজার কোটি টাকা! কোথা থেকে এল এত টাকা? কোনও জবাব নেই তাঁর কাছে। এখন অ্যাকাউন্টে ভুতুড়ে এই টাকা নিয়েই বিব্রত ভিনদেশি এই ব্যবসায়ী। বাধ্য হয়েই শিলিগুড়ি থানায় অভিযোগ দায়ের করেছেন ওই রুপো ব্যবসায়ী।
মহারাষ্ট্রের রূপো ব্যবসায়ী ব্যবসার কাজে এসেছেন এ রাজ্যে। শিলিগুড়ির একটি এটিএমে এদিন টাকা তোলার পর তিনি দেখেন তাঁর অ্যাকাউন্টে প্রায় হাজার কোটি টাকা রয়েছে! ওই পরিমাণ টাকার উৎস কী, তা জানতে পারেননি ব্যবসায়ী।

তাহলে কি কোনও কালো টাকা ঢুকিয়ে দেওয়া হয়েছে, তাঁর অ্যাকাউন্টে? এই ঘটনায় আশঙ্কিত ব্যবসায়ী শিলিগুড়ি থানায় গিয়ে বিস্তারিত জানান। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। খবর দেওয়া হয়েছে আয়কর দফতরকেও।
কিছুদিন আগে পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে এক বেসরকারি কারখানার কর্মীর অ্যাকাউন্টে ৪৯ লক্ষ টাকা ঢুকেছিল। তাঁর অ্যাকাউন্ট সিজ করে দেওয়া হয়েছিল ব্যাঙ্কের পক্ষ থেকে। ফলে তিনি তাঁর অ্যাকাউন্ট থেকে প্রয়োজনীয় টাকা তুলতে পারেননি। কোম্পানি থেকে বেতনের টাকা দিতে না পারায় সমস্যায় পড়েন তিনি।












Click it and Unblock the Notifications