Vande Bharat Special Train: ভাইফোঁটায় স্পেশাল বন্দে ভারত ছুটল হাওড়া থেকে! বড় আপডেট রেলের
Vande Bharat Special Train: উৎসবের মরশুমে বুধবারও ছুটল বন্দে ভারত এক্সপ্রেস। আজ নির্ধারিত সময়েই হাওড়া থেকে নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে যাত্রা করে এই ট্রেন। সামনেই ছটপুজো, উৎসবের আমেজ এখনও কাটেনি। আর এই সময় বহু মানুষ বেড়াতে যান।
আর এই ভিড় সামাল দিতেই হাওড়া থেকে অতিরিক্ত বন্দে ভারত এক্সপ্রেস চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে। আর বুধবারেই সেমি বুলেটে (Vande Bharat Special Train) যাত্রা করতে পেরে খুশি যাত্রীরা।

- Vande Bharat Special Train: বুধেও ছুটবে বন্দে ভারত
সপ্তাহে ছয়দিন হাওড়া-নিউ জলপাইগুড়ি-হাওড়া রুটে বন্দে ভারত (Vande Bharat Special Train) চালাত রেল। বুধবার সম্পূর্ণ ভাবেই পরিষেবা বন্ধ থাকত। রক্ষণাবেক্ষণ সহ অন্যান্য কাজ করতেই সপ্তাহে একটি দিন পূর্ব রেলের তরফে হাওড়া-নিউ জলপাইগুড়ি-হাওড়া রুটে বন্দে ভারত ট্রেনটির চলাচল বন্ধ রেখেছিল। সম্প্রতি নতুন একটি বন্দে ভারতের রেল হাতে এসেছে। আর এরপরেই বুধবার দেশের প্রথম সেমি বুলেটের পরিষেবা শুরু করার সিদ্ধান্ত নিয়েছে রেল।
- Vande Bharat Special Train:
জানা গিয়েছে, আজ বুধবারের মতো, আগামী দুটি বুধবারও হাওড়া-নিউ জলপাইগুড়ি-হাওড়া রুটে (Howrah-New Jalpaiguri Vande Bharat Special Train) বন্দে ভারতের পরিষেবা চালু রাখবে রেলওয়ে। হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত (Vande Bharat Special Train) স্পেশাল সকাল ৫টা ৫৫ মিনিটে হাওড়া থেকে ছাড়বে। দুপুর ২টোর মধ্যেই এই ট্রেন এনজেপি পৌঁছে দেবে। সেদিনেই নিউ জলপাইগুড়ি - হাওড়া বন্দে ভারত স্পেশাল নিউ জলপাইগুড়ি ছাড়বে দুপুর তিনটের সময়। রাত ১০ টা ৩৫ মিনিটের মধ্যে সেটি হাওড়ায় পৌঁছে যাবে।
- Vande Bharat Special Train:
দীর্ঘ এই যাত্রাপথে বোলপুর, মালদহ টাউন এবং বারসোই স্টেশনে স্টপেজ মিলবে। বুধবার বন্দে ভারতে (Vande Bharat Special Train) চেয়ে উত্তরবঙ্গে যেতে পারায় খুশি যাত্রীরা। আর সেই ছবি পূর্ব রেল তাঁদের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। প্রায় সব যাত্রীই ভারতীয় রেলকে ধন্যবাদ জানিয়েছেন।
এক যাত্রী জানিয়েছেন, আমি হঠাত করেই হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি যাওয়ার প্ল্যান করি। ট্রেন বুকিং করতে গিয়ে দেখি বন্দে ভারতের পরিষেবা রয়েছে বুধবারও। যা খুবই ভালো একটা ব্যাপার বলেই দাবি ওই যাত্রীর।
আরও এক যাত্রী ভারতীয় রেলকে ধন্যবাদ জানিয়ে বলছেন, বন্দে ভারতে যাত্রা খুবই আরামদায়ক। বুধবারও এই পরিষেবা পাওয়াতে খুশি।












Click it and Unblock the Notifications