Vande Bharat Express: স্পেশাল বন্দে ভারত চালাবে রেলওয়ে! শিয়ালদহ-হাওড়া থেকেও ছাড়বে বিশেষ ট্রেন

Vande Bharat Express: কয়েকদিন বাদেই আলোর উৎসবের মেতে উঠবে গোটা দেশ! দিওয়ালীর পরেই ছটপুজো (Chhath Puja)। আর এই সময় ফের একবার চাপ বাড়ে ট্রেনগুলিতে। বিশেষ করে বিহার (Bihar) এবং উত্তরপ্রদেশে (UP) বেশ চাপ থাকে।

আর সেই চাপ সামলাতে স্পেশাল বন্দে ভারত (Vande Bharat Express) চালাবে ভারতীয় রেল (Indian Railways)। এমনটাই রেলের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে। দিওয়ালী এবং ছটপুজো উপলক্ষে ২৮৩ টি উৎসব স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর তাতে দিল্লি থেকে পাটনার মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস চালানো হবে বলে জানিয়েছে রেল।

Vande Bharat Express

এই প্রথম পাটনা এবং নয়াদিল্লির মধ্যে বিশেষ এই বন্দে ভারত ট্রেন (Vande Bharat Express) চালানো হচ্ছে। এমনটাই জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তাঁর কথায়, উৎসবের মরসুমে যাত্রীদের জন্য বিশেষ ট্রেন চালানো হবে। পূর্ব-মধ্য রেলওয়ের তরফে ৪২ টি ট্রেন চালানো হবে। এছাড়াও, পশ্চিম রেলওয়ে উৎসবের মরসুমে ৩৬ টি ট্রেন চালানো হবে। যা সর্বাধিক ১,২৬২ টি যাত্রা করবে। অন্যদিকে উত্তর রেলওয়ের তরফেও উৎসবের মরসুমে ২৪টি ট্রেন চালানো হবে। যা ১,২০৮টি যাত্রা করবে।

  • Vande Bharat Express: চলবে স্পেশাল ট্রেন

এবিপি নিউজের প্রকাশিত খবর অনুযায়ী, রেলমন্ত্রকের তরফে এই বিষয়ে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে। আর সেই মতো উতসবের মরশুমে গোটা দেশজুড়ে স্পেশাল ট্রেন (Vande Bharat Express) চালানো হবে। যেখানে দিল্লি-পাটনা, দিল্লি-শ্রী মাতা বৈষ্ণো দেবী কাটরা, দানাপুর-সহরসা, দানাপুর-বেঙ্গালুরু, আম্বালা-সহরসার মতো জায়গা রয়েছে। এছাড়াও শিয়ালদহ-নিউ জলপাইগুড়ি এবং হাওড়া-রাক্সৌলের মধ্যে বিশেষ ট্রেন চালানো হবে।

উল্লেখ্য, গত বছর অর্থাৎ ২০২২ সালে ভারতীয় রেলওয়ের তরফে ২১৬টি বিশেষ ট্রেন (Vande Bharat Express) চালানো হয়েছিল। এবার সেই সংখ্যাটা অনেক বেশি বলেই রেলসূত্রে জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+