Poush Mela Special Train: শান্তিনিকেতন যেতে 'পৌষ স্পেশাল ট্রেন' চালাবে পূর্বরেল, রইল সময়সূচী
Poush Mela Special Train: অবশেষে পৌষমেলা ফিরছে শান্তিনিকেতন। আগামী ২৪ তারিখ থেকে পূর্বপল্লির মাঠেই পৌষমেলা (Poush Mela) শুরু হবে। এবার মেলায় রেকর্ড ভিড় হবে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যে শান্তিনিকেতনের ( Shantiniketan) একাধিক হোটেল-হোম স্টে সম্পূর্ণ ফুল। জায়গা পাওয়া রীতিমত চ্যালেঞ্জের।
তবে এরপরেও ঝটিকা সফরে যদি শান্তিনিকেতনে পৌষ মেলা (Poush Mela Special Train) উপভোগ করতে চান তাহলে এই প্রতিবেদন। শান্তিনিকেতনে পৌষ মেলা উপলক্ষ্যে স্পেশাল ট্রেন চালাবে পূর্বরেল। ইতিমধ্যে রেলের তরফে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। হাওড়া-রামপুরহাট ভায়া ব্যান্ডেল হয়ে স্পেশাল পৌষমেলা ট্রেন চালানো হবে রেলের তরফে।

আগামী ২৫, ২৬ এবং ২৭ ডিসেম্বর এই স্পেশাল ট্রেনগুলিকে (Poush Mela Special Train) চালানো হবে বলে রেলের তরফে জানানো হয়েছে। ভিড় এবং যাত্রীদের কথা মাথায় রেখেই এই ট্রেন চালানো হবে বলে জানানো হয়েছে। আপ এবং ডাউন লাইনেই এই স্পেশাল ট্রেন চালানো হবে।
হাওড়া-রামপুরহাট ভায়া ব্যান্ডেল হয়ে স্পেশাল পৌষমেলা ট্রেন (Poush Mela Special Train) হাওড়া থেকে ছাড়বে। আর তা ছাড়বে সকাল ৭টা ১৫ মিনিটে। দীর্ঘ রেলপথ পেরিয়ে ১১ টা ১০ মিনিটে রামপুরহাট পৌঁছে দেবে ট্রেনটি। অন্যদিকে রামপুরহাট থেকে বিকেল তিনটের সময় এই ট্রেন পাওয়া যাবে।
যা হাওড়ায় পৌঁছে দেবে সন্ধ্যা ৭টায়। ফলে একদিনে যাওয়া-আসা যাবে শান্তিনিকেতনে। তবে দীর্ঘ রেল (Poush Mela Special Train) এই যাত্রাপথে বর্ধমান, গুশকারা, বোলপুর, প্রান্তিক, আহমেদপুর এবং সাঁইথিয়া স্টেশনে স্টপেজ দেবে। আপ এবং ডাউন লাইলেই এই স্টপেজ দেওয়া হবে বলে জানানো হয়েছে।
স্পেশাল পৌষমেলা ট্রেন (Poush Mela Special Train) চালু হওয়ার বহু মানুষ শান্তিনিকেতনে যেতে পারবেন। এতে সুবিধা হবে বলেই মনে করা হচ্ছে। বলে রাখা প্রয়োজন, তিন বছর ধরে বন্ধ রয়েছে শান্তিনিকেতনের পৌষমেলা। বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর সিদ্ধান্তে কার্যত বন্ধ হয়ে যায় ঐতিহ্যবাহী এই মেলা। ডিসেম্বর মাসেই অবসর নেন তিনি।
নতুন উপাচার্য দায়িত্বে এসেছেন। তারপর থেকেই বিশ্বভারতী কর্তৃপক্ষ মেলা করানো নিয়ে বৈঠক করে। কিন্তু এতো অল্প সময়ের মধ্যে মেলা করা সম্ভব নয় জানিয়ে দেওয়া হয়। এবছরও পৌষমেলা পূর্বপল্লি মাঠে করানো যাবে না বলে জানানো হয়। যা নিয়ে অসন্তোষ তৈরি হয়। যদিও দীর্ঘ আলোচনার পর ফের মেলা ফিরছে রবিগড়ে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications