Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Puri Special Train: বৃহস্পতিবার থেকে ছাড়বে পুরীর জন্য স্পেশাল ট্রেন! আসানসোল এবং দুর্গাপুরে মিলবে স্টপেজ

Puri Summer Special Train: ধীরে ধীরে বাড়ছে গরম! এই অবস্থায় কিছুটা স্বস্তি পেতে অনেকেই বেড়াতে যান! আর বেড়াতে যাওয়া মানেই দিঘা-পুরী-দার্জিলিং তো আছে। আর সেই কারণে গরমের ছুটিতে এই সমস্ত ট্রেনগুলিতে মারাত্মক ভিড় হয়। আর এই ভিড়ের কথা ভেবেই একাধিক রুটে স্পেশাল ট্রেন চালাবে ভারতীয় রেল। সেই তালিকায় আছে পুরীও। যাত্রীদের কথা ভেবে বিশেষ সামার স্পেশাল ট্রেন চালাবে রেল।

যা পাটনা এবং পুরীর (Puri Summer Special Train) মধ্যে ছুটবে। যাবে বাংলার এই সমস্ত স্টেশনগুলির উপর দিয়েও। ফলে ব্যাপক সুবিধা হবে রাজ্যের যাত্রীদের। ইতিমধ্যেই রেলের তরফে এই বিষয়ে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে। জারি করা হয়েছে টাইমটেবিলও।

Puri Summer Special Train

ট্রেন নম্বর- 03230/03229 পাটনা-পুরী- পাটনা স্পেশাল সাপ্তাহিক ভাবে চালানো হবে। রেলওয়ের তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, এই পরিষেবাটি মোট ১০ টি উপলব্ধ থাকবে, যাতে যাত্রীরা খুব সহজেই এই গ্রীষ্মকালে একটু সমুদ্রের ধারে পড়ন্ত বিকেলে স্বস্তি পেতে পারেন। এক নজরে দেখে নিন কোন ট্রেন কখন ছাড়বে=-

Puri Summer Special Train: এক নজরে ট্রেনের টাইমটেবিল -

ট্রেন নং- ০৩২৩০ পাটনা-পুরী সামার স্পেশাল ট্রেন আগামীকাল বৃহস্পতিবার ১০ এপ্রিল ২০২৫ থেকে আগামী ১২ জুন ২০২৫ পর্যন্ত পাটনা থেকে ছাড়বে। যা সপ্তাহে প্রতি বৃহস্পতিবার করে চালানো হবে। রেলের দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, এই সামার স্পেশাল সকাল ৮টা বেজে ৪৫ মিনিটে ছাড়বে।

পরের দিন সকাল ৫ টায় পৌঁছে দেবে। একই ভাবে ট্রেন নম্বর ০৩২২৯ পুরী-পাটনা সামার স্পেশাল আগামী ১১ এপ্রিল থেকে চালানো হবে। যা চলবে চলততি বছর অর্থাৎ ২০২৫ সালের ১৩ জুন পর্যন্ত। প্রতি শুক্রবার পুরী থেকে দুপুর ২:৫৫ মিনিটে সামার স্পেশাল ট্রেনটি ছাড়বে। এব্বং দীর্ঘ পথ পেরিয়ে পরের দিন সকাল ১০:৪৫ মিনিটে পাটনা পৌঁছে যাবে।

Puri Summer Special Train: বাংলার একাধিক স্টেশনে দাঁড়াবে

পাটনা-পুরী স্পেশাল ট্রেনটি দীর্ঘ পথে ছুটবে। আর এই দীর্ঘপথে একাধিক স্টপেজে এই ট্রেন দাঁড়াবে। যার মধ্যে আছে জেসিডিহ, মধুপুর, আসানসোল এবং দুর্গাপুর স্টেশন। এই স্টেশনগুলিতে থামার ফলে এই এলাকার যাত্রীদের বিশেষ সুবিধা হবে বলে মনে করছেন রেল আধিকারিকরা। বিশেষ করে গ্রীষ্মের ছুটিতে ধর্মীয়, পর্যটন বা পারিবারিক ভ্রমণের জন্য উপযুক্ত হবে বলে মনে করা হচ্ছে।

বলে রাখা প্রয়োজন, হাওড়া কিংবা শালিমার থেকে পুরীর জন্য একাধিক ট্রেন ছাড়ে। সেগুলিতে প্রায় লম্বা ওয়েটিং থাকে। সেখানে পাটনা=পুরী স্পেশাল (Puri Summer Special Train) বেস্ট হতে পারে বলে মনে করা হচ্ছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+