Howrah Division Local Train: হাওড়া-বর্ধমান ভায়া ডানকুনি হয়ে লোকাল চালাবে রেল! আরও একাধিক রুটে চলবে স্পেশাল

Howrah Division Local Train: পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের (West Bengal Public Service Commission Examination) পরীক্ষা রয়েছে আগামী শনিবার এবং রবিবার! কয়েক লাখ পরীক্ষার্থী বসবে পরীক্ষায়। বিপুল এই পরীক্ষার্থীদের কথা ভেবে একাধিক স্পেশাল নতুন ট্রেন চালাবে পূর্ব রেল। অতিরিক্ত স্পেশাল ট্রেন হাওড়া ডিভিশনে চালানো হবে। একাধিক ট্রেন চলবে হাওড়া-বর্ধমান মেন এবং কর্ড লাইনে।

বিস্তারিত জানিয়ে ইতিমধ্যে পূর্ব রেলের (Eastern Railway) তরফে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। পূর্ব রেলের তরফে দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ৪৪টি স্পেশাল ট্রেন (Howrah Division Local Train) চালানো হবে আগামী শনিবার এবং রবিবার। এর মধ্যে ১২ টি চলবে শনিবার এবং ৩২ টি চলবে রবিবার। স্পেশাল ট্রেনগুলি প্রত্যেকটি স্টেশনে থামবে। এতে যাত্রীদের সুবিধা হবে বলেই মনে করা হচ্ছে।

Howrah Division Local Train

রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, শনিবার অর্থাৎ ১৬ নভেম্বর হাওড়া-বর্ধমান স্পেশাল ট্রেন ভায়া ডানকুনি হয়ে চলবে। আর তা হাওড়া থেকে দুপুর ১.৩২ সময়ে ছাড়বে বলে জানানো হয়েছে। ট্রেনটি ডানকুনি পৌঁছবে দুপুর ১ টা বেজে ৫৪ মিনিটে। বর্ধমানে পৌঁছবে দুপুর ৩টে বেজে ৪৫ মিনিটে। হাওড়া থেকে আরও একটি ট্রেন ছাড়বে ব্যান্ডেলের উদ্দেশ্যে। আর তা ছাড়বে বিকেল ৩ টে বেজে ৪০ মিনিটে। ব্যান্ডেলে ৪ টে বেজে ৩৫ মিনিটে সেটি পৌঁছবে। এরপর বর্ধমান ট্রেনটি পইউছবে ৫টে বেজে ৫৫ মিনিটে বলে জানা গিয়েছে।

আরও একটি ট্রেন হাওড়া থেকে চালানো হবে। আর তা ছাড়বে সন্ধ্যা ৬টা বেজে ৫৭ মিনিটে। সেটিও ভায়া ডানকুনি হয়েই চলবে। রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, সন্ধে ৭টা বেজে ১৯ মিনিটে ট্রেনটি ডানকুনি এবং বর্ধমান পৌঁছবে রাত ৯.১৫ মিনিটে। একই ভাবে বর্ধমান-হাওড়া ভায়া ডানকুনি হয়ে একটিউ স্পেশাল লোকাল চালানো হবে। বর্ধমান ট্রেনটি ছাড়বে ভোর ৫.৪ এ। ডানকুনিতে ঢুকবে ৬.২৯ এ। হাওড়াতে ঢুকবে সকাল ৭.১০ এ।

পরপর স্পেশাল চালানো হবে পূর্ব রেলের। ভায়া ডানকুনি বর্ধমান লোকাল ছাড়বে এরপর সকাল ৬টা বেজে পাঁচ মিনিটে। সেটি ডানকুনি যাবে সাড়ে ৭টা নাগাদ। সকাল ৮টা বেজে ১৫ মিনিটে হাওড়াতে পইছবে লোকাল ট্রেনটি। বর্ধমান-হাওড়া ভায়া ব্যান্ডেল ট্রেনটি ৫টা বেজে ৪২ মিনিটে ছাড়বে। ৮ টা বেজে ৮ মিনিটে হাওড়ায় পৌঁছবে। মাঝে ব্যান্ডেল হয়ে আসবে।

এছাড়াও আরও রুটে স্পেশাল ট্রেন চালানো হবে বলে পূর্ব রেলের তরফে জানানো হয়েছে। এই বিষয়ে আরও জানতে রেলের তরফে দেওয়া বিজ্ঞপ্তি দেখে নিন। কিংবা যে কোনও স্টেশন কিংবা কন্ট্রোল রুমে গিয়েও যোগাযোগ করতে পারেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+