'ক্যাপসুল মিষ্টি' থেকে স্যালাইনের বোতলে গঙ্গাজল রেখে পুজো! চিকিৎসকদের মঙ্গল কামনায় নয়া উদ্যোগ
কয়েক দিন আগেই গোটা বাংলা উত্তাল হয়েছিল এনআরএসকাণ্ড ঘিরে। রাতের অন্ধকারে রোগীর পরিবারের তরফে প্রায় ২০০ জনের একটি দল সেদিন এনআরএস-এর কর্তব্যরত চিকিৎসকদের ওপর চড়াও হয় ববে অভিযোগ ছিল।
কয়েক দিন আগেই গোটা বাংলা উত্তাল হয়েছিল এনআরএসকাণ্ড ঘিরে। রাতের অন্ধকারে রোগীর পরিবারের তরফে প্রায় ২০০ জনের একটি দল সেদিন এনআরএস-এর কর্তব্যরত চিকিৎসকদের ওপর চড়াও হয় ববে অভিযোগ ছিল। সেদিনের মারধরের ঘটনায় গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন জুনিয়র চিকিৎসক পরিবহ মুখোপাধ্যায়। আর তারপর থেকে বিক্ষোভ আন্দোলনে ফেটে পড়ে চিকিৎসক মহল।

এখানেই শেষ নয়। বাংলায় চিকিৎসক নিগ্রহের প্রতিবাদে দেশ জোড়া চিকিৎসকদের আন্দোলনের পরও ফের ঝাড়খণ্ড থেকে দিল্লির বুকে একের পর এক চিকিৎসকের ওপর মারধরের খবর রোজই উঠে আসছে। কিছুতেই রোধ করা যাচ্ছে না চিকিৎসকদের ওপর নিগ্রহ। এমন এক পরিস্থিতিতে 'ডক্টর্স ডে' তে যখন এনআরএসকাণ্ডে অভিযুক্তদের জামিনে মুক্তির খবর উঠে আসে,তখন পরিবহর মতো নিগৃহিত জুনিয়ার ডাক্তার ও চিকিৎসক সমাজের মঙ্গল কামনায় সংগঠিত হল এক অভিনব যজ্ঞ।
Today we, at Digital Googly started our day by organizing a haavan and puja for the well being and prosperity of the doctors. May the Lord bless us all on this auspicious day while we take a step ahead in marking the importance of the healthcare providers. #valuethedoctors pic.twitter.com/hbcDWEyvGb
— Digital Googly (@GooglyDigital) July 1, 2019
ওয়েব ও ডিজিটাল মিডিয়া 'ডিজিটাল গুগলি'র তরফে আয়োজিত এক পূজা অর্চনায় চিকিৎসকদের মঙ্গলকামনা করে আয়োজন করা হয় এক বিশেষ যজ্ঞের। যেখানে দেখাযায় ক্যাপসুল এর আকারের সন্দেশ, স্যালাইনের বোতলে গঙ্গার জল রেখে চল পুজো। যজ্ঞে বসা পুরোহিতের সামনে ছিল প্রেশার মাপার যন্ত্র। পাশাপাশি ডাক্তারদের অ্যাপ্রন পরে গলায় স্টেথো ঝুলিয়ে চলে অঞ্জলির পর্ব। এই অভিনব প্রয়াসে চিকিৎসকদের প্রতি আক্রমণ বন্ধ করার দাবি জাননো হয়েছে।












Click it and Unblock the Notifications