Sealdah Division Special Train: ডানকুনি-বারাসত সহ কোন কোন লাইনে ছুটবে স্পেশাল লোকাল? রইল টাইমটেবিল
Sealdah Division Special Train: শ্যামার আরাধনায় (kali Puja) মাতোয়ারা বাংলা! সকাল থেকে দক্ষিণশ্বর, কালীঘাট সহ বিভিন্ন কালীক্ষেত্রে মানুষের ভিড়। তবে দুপুরের পর থেকে অমবস্যা পড়ছে। পুজো শুরু হবে রাত ১১ টা থেকে। দলে মন্দিরগুলিতে আজ বৃহস্পতিবার সারারাত পুজো হবে। ফলে পুজো দেখার ভিড় থাকবে।
আর এই ভিড় সামাল দিতেই আজ বৃহস্পতিবার একাধিক রুটে স্পেশাল ট্রেন চালানোর কথা জানিয়েছে পূর্ব রেলওয়ে।স্পেশাল ট্রেন চলবে আগামীকাল শুক্রবার ১লা নভেম্বরও। রেলের দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, পূর্ব রেলওয়ের শিয়ালদহ ডিভিশনে অতিরিক্ত ৮টি ইএমইউ স্পেশাল ট্রেন (Sealdah Division Special Train) চালানো হবে।

যাত্রীদের সুবিধার কথা ভেবেই এই বিশেষ ট্রেনগুলো রুটের প্রতিটি স্টেশনে থামবে বলেও জানানো হয়েছে। কখন কোন রুটে স্পেশাল এই ট্রেন চলবে তা বিস্তারিত রইল প্রতিবেদনে।
Sealdah Division Special Train:শিয়ালদহ-ডানকুনি -শিয়ালদহ ইএমইউ স্পেশাল (এক জোড়া):
৩১.১০.২০২৪ তারিখে রাত ১১:৩০ টায় শিয়ালদহ থেকে ছেড়ে ০১.১১.২০২৪ তারিখে রাত ১২:১৫ টায় ডানকুনি পৌঁছাবে এবং ডানকুনি থেকে রাত ১২:২৫ টায় ছেড়ে রাত ১:০৫ টায় শিয়ালদহ পৌঁছাবে।
Sealdah Division Special Train:শিয়ালদহ-বারাসাত-শিয়ালদহ ইএমইউ স্পেশাল (এক জোড়া):
শিয়ালদহ থেকে রাত ১২:১০ টায় ছেড়ে ০১.১১.২০২৪ তারিখে রাত ১২:৫৫ টায় বারাসাত পৌঁছাবে এবং বারাসাত থেকে রাত ১:১০ টায় ছেড়ে রাত ১:৫৫ টায় শিয়ালদহ পৌঁছাবে।
Sealdah Division Special Train: শিয়ালদহ-রানাঘাট-শিয়ালদহ ইএমইউ স্পেশাল (এক জোড়া):
শিয়ালদহ থেকে রাত ১২:৪০ টায় ছেড়ে ০১.১১.২০২৪ তারিখে রাত ২:৩০ টায় রানাঘাট পৌঁছাবে এবং ৩১.১০.২০২৪ তারিখে রাত ১১:৪৫ টায় রানাঘাট থেকে ছেড়ে রাত ১:৪০ টায় শিয়ালদহ পৌঁছাবে।
Sealdah Division Special Train: শিয়ালদহ-বারুইপুর-শিয়ালদহ ইএমইউ স্পেশাল (এক জোড়া):
শিয়ালদহ থেকে রাত ১২:৩০ টায় ছেড়ে ০১.১১.২০২৪ তারিখে রাত ১:১৫ টায় বারুইপুর পৌঁছাবে এবং বারুইপুর থেকে রাত ১:২৫ টায় ছেড়ে রাত ২:১০ টায় শিয়ালদহ পৌঁছাবে।
এছাড়াও, শিয়ালদহ বিভাগে ৩১.১০.২০২৪ তারিখে অর্থাৎ আজ বৃহস্পতিবার সপ্তাহের অন্যান্য দিনের মতোই পরিষেবা থাকবে বলে পূর্ব রেলের দেওয়া বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। যে সমস্ত লোকাল ছাড়বে তা সমস্ত স্টেশনে, এমনকি হল্ট এবং ফ্ল্যাগ স্টেশনেও থামবে বলেও জানানো হয়েছে। তবে ছুটির দিন আজ। যাত্রী চাপ কিছুটা হলেও কম থাকবে বলে মনে করছেন রেল আধিকারিকরা।












Click it and Unblock the Notifications