Special Local Train: রাত ১০টা ৫৫ মিনিটে মিলবে স্পেশাল ট্রেন, সময় বদল তারকেশ্বর লোকালের
Special Local Train: বিশ্বকাপ ফিভার কলকাতাতেও! আজ ইডেন গার্ডেনে হাইভোল্টেজ ম্যাচ। মুখোমুখি হচ্ছে বাংলাদেশ এবং পাকিস্তান। আর এই ম্যাচ ঘিরে টিকিটের হাহাকার। কলকাতা তো বটেই বাংলাদেশ থেকেও বহু মানুষ ইডেন গার্ডেনে বিশ্বকাপের অন্যতম এই হাইভোল্টেজ ম্যাচ দেখার সাক্ষী থাকবে।
তবে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ শেষ হতে অনেক রাত হতে পারে। আর সেদিকে তাকিয়ে বিশেষ ট্রেন (Special Local Train) ঘোষণা পূর্বরেলের। রইল স্পেশাল ট্রেনের টাইমটেবিল।

Special Local Train: প্রিন্সেপ ঘাট থেকে স্পেশাল ট্রেন
প্রিন্সেপ ঘাট, বারাসত এবং বিবাদী বাগ সহ একাধিক রুটে বিশেষ ট্রেন (Special Local Train) চালানো হবে বলে জানিয়েছে পূর্ব রেলওয়ে। একই সঙ্গে তারকেশ্বর লোকালের সময় বদল করা হয়েছে। ইতিমধ্যে পূর্বরেলের তরফে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। আর সেই বিজ্ঞপ্তি অনুযায়ী, রাত ১০টা ৫৫ মিনিটে প্রিন্সেপ ঘাট থেকে স্পেশাল ট্রেন চালানো হবে। যেটি রাত ১২ টা ২৫ মিনিটে বারাসতে পৌঁছবে।
Special Local Train: তারকেশ্বর লোকালের সময় বদল
অন্যদিকে বিবাদী বাগ থেকেও স্পেশাল ট্রেন (Special Local Train) চালানো হবে বলে জানানো হয়েছে। আর তা ছাড়বে রাত ১০টা ৪৫-মিনিটে। বারুইপুরের জন্যে ছাড়বে স্পেশাল এই ট্রেনটি। রাত ১২ টা ১৫ মিনিটে ট্রেনটি বারুইপুরে গিয়ে পৌঁছবে বলে জানা গিয়েছে।
অন্যদিকে তারকেশ্বর লোকালের সময় বদল করা হয়েছে বলেও পূর্ব রেলের তরফে জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ১১টা ৫ মিনিটের তারকেশ্বর লোকালটি সময় বদলে ছাড়বে রাত ১১টা ১৫ মিনিটে। এতে হাওড়ার দিকে যারা ফিরবেন তাঁদের সুবিধা হবে বলেই মনে করা হচ্ছে।
Special Local Train: মেট্রোর আপডেটও জানুন
এই প্রসঙ্গে রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ দেখতে বহু মানুষ ইডেন গার্ডেনসে আসবেন। তাঁরা যাতে রাতে সুরক্ষিত ভাবে বাড়ি ফিরতে পারেন সেজন্যেই স্পেশাল ট্রেন (Special Local Train) চালানো হবে বলে জানিয়েছেন ওই রেল আধিকারিক।
অন্যদিকে মেট্রোর (Kolkata Metro) তরফেও বাড়তি ব্যবস্থা রাখা হচ্ছে। মেট্রোর তরফে দেওয়া তথ্য অনুযায়ী, রাত ১০টা ৪৫ মিনিটে দুটি মেট্রো ছাড়বে ধর্মতলা স্টেশন থেকে। একটি এসপ্ল্যানেড থেকে দক্ষিণেশ্বর এবং অন্যটি কবি সুভাষ পর্যন্ত চালানো হবে। প্রত্যেকটি স্টেশনেই এই ট্রেনগুলি (Kolkata Metro) চালানো হবে বলে জানানো হয়েছে।
উল্লেখ্য, মঙ্গলবার দুপুর দুটো থেকে শুরু হবে পাকিস্তান-বাংলাদেশ ম্যাচ।












Click it and Unblock the Notifications