Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

শুভেন্দু-সারদা যোগ! বারবার কেন একই দাবি? সুদীপ্ত সেনকে জেরা বিশেষ তদন্তকারী দলের

শুভেন্দু-সারদা যোগ! বারবার কেন একই দাবি? সুদীপ্ত সেনকে জেরা বিশেষ তদন্তকারী দলের

সারদা কাণ্ডে বারবার উঠে আসছে নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীর নাম। সুদীপ্ত সেন নিজে দাবি করেছেন তাঁর কাছ থেকে টাকা নিয়েছিলেন শুভেন্দু অধিকারী। আর তাই নিয়ে সরব হয়েছে শাসক দল। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কেন পদক্ষেপ করা হবে না। শেষ পর্যন্ত এই নিয়ে স্পষ্ট হতে সংশোধনাগারেই সুদীপ্ত সেনকে জেরা করছে বিশেষ তদন্তকারী দল। আদালত তাঁদের অনুমতিও দিয়েছে।

সারদা কাণ্ডে শুভেন্দু যোগ

সারদা কাণ্ডে শুভেন্দু যোগ

সারদা কাণ্ডে টাকা নিয়েছিলেন শুভেন্দু অধিকারীও। সেসময় তিনি টিএমসিতে ছিলেন। তদন্ত যত এগিয়েছে শাসক দলের একাধিক নেতা মন্ত্রীর নাম জড়িয়েছে তাতে। কিন্তু শুভেন্দু অধিকারীর গায়ে আঁচ পর্যন্ত লাগেনি। একুশের ভোটের আগে বিজেপিতে যোগ দিয়েছেন শুভেন্দু। নন্দীগ্রামে জয়ী হয়ে বিধায়ক হয়েছে। এখন তিনি রাজ্যের বিরোধী দলনেতা। সারদা কাণ্ড নিয়ে কিন্তু একটি শব্দও শুভেন্দুর বিরুদ্ধে খরচ করা হচ্ছে না। এদিকে সুদীপ্ত সেন নিজে দাবি করেছেন তাঁর কাছ থেকে টাকা নিয়েছিলেন শুভেন্দু অধিকারী।

জেরায় বিশেষ তদন্তকারী দল

জেরায় বিশেষ তদন্তকারী দল

বারবার শুভেন্দু অধিকারীর নাম কেন বলছেন সুদীপ্ত সেন তা জানতে তাঁকে জেরা করছে বিশেষ তদন্তকারীদল। কলকাতায় সংশোধনাগারে তাঁকে জেরা করা হবে। প্রেসিডেন্সি সংশোধনাগারে রয়েছেন সুদীপ্ত সেন। সেখানে গিয়ে তাঁকে জেরা করার অনুমতি দিয়েছে আদালত। সেখানে সারদা কর্তা যে দাবি করেছেন তা কতটাঠিক তা জানবেন তিনি। েসই সঙ্গে তাঁকে জেরা করা হবে।

কী দাবি করেছেন সুদীপ্ত সেন

কী দাবি করেছেন সুদীপ্ত সেন

সারদা কর্তা সুদীপ্ত সেন দাবি করেছেন, 'তৃণমূলে থাকাকালীন কাঁথিতে প্রকল্পের জন্য শুভেন্দু অধিকারীকে অনেক টাকাই দিয়েছিলাম'। এসএসসি কাণ্ডের মধ্যে সুদীপ্ত সেনেপ এই দাবি শোরগোল ফেলে দিয়েছে রাজনৈতিক মহলে। শাসক দলের পক্ষ থেকে দাবি করা হয়েছিল যেন অবিলম্বে শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করা। বিজেপিতে যোগ দেওয়ার জন্য শুভেন্দু অধিকারীকে বাঁচানো হচ্ছে বলে অভিযোগ করেছেন শাসক দলের নেতারা। কেন সারদা কাণ্ডে শুভেন্দু অধিকারী বিরুদ্ধে তদন্ত হবে না তা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা।

সুদীপ্ত সেনের চিঠি

সুদীপ্ত সেনের চিঠি

সূত্রের খবর বিধানসভা ভোচের আগে সুদীপ্ত সেন নাকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখেছিলেন। সেই চিঠিতে বেশ কয়েকজন রাজনৈতিক নেতার নাম লিখেছিলেন তিনি। তাতে শুভেন্দু অধিকারীর নামও ছিল। এদিকে তারপরেও শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হয়নি। বিরোধী দলনেতার দাবি 'সুদীপ্ত সেনকে চাপ দিয়ে ওই চিঠি লেখানো হয়েছিল এবং তাঁর ওপর চাপ সৃষ্টি করে বর্তমানে সংবাদমাধ্যমের কাছে শুভেন্দু অধিকারীর নাম বলতে বাধ্য করা হচ্ছে শাসক দলের নির্দেশেই'।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+