Sealdah Railway division: বারবার ছুটতে হবে না নৈহাটি! বালিগঞ্জ এবং রানাঘাট স্টেশনে বিশেষ ব্যবস্থা রেলের
Sealdah Railway division: শুধু যাত্রী পরিবহনের ক্ষেত্রেই নয়। পণ্য পরিবহণের ক্ষেত্রেও ভারতীয় রেলের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পণ্য পরিবহনে রেলের উপর চাপ অনেক বেশি। যদিও সময়ের সঙ্গে পণ্য পরিবহণে গতি আনছে রেল। আর সেদিকে তাকিয়ে এবার বিশেষ ব্যবস্থা চালু করল পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন। মালগাড়ির ওয়াগন পরীক্ষার জন্য বালিগঞ্জ এবং রানাঘাট স্টেশনে বিশেষ ব্যবস্থা চালু হচ্ছে।
যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। দীর্ঘদিন ওয়াগন পরীক্ষার জন্য নৈহাটিতে যেতে হতো। খালি ওয়াগনের রেক নিয়ে যেতে হতো। এজন্য আলাদা করে সময় নির্ধারণ করতে হতো। এক্ষেত্রে রেলের লাইন ফাঁকা পাওয়াটাও ছিল খুব চ্যালেঞ্জের। একদিকে যাত্রীবাহি ট্রেনের চাপ অন্যদিকে মালগাড়ি নিয়ে যাওয়া, সব মিলিয়ে রেলের উপর বাড়তি চাপ ছিল (Sealdah Railway division)।

আর তা কমাতে দীর্ঘ সময় ধরে কাজ করছিল রেল। অবশেষে নয়া ব্যবস্থা। আর তাতে সবদিক থেকে সুরাহা মিলবে বলেই মনে করছেন রেল আধিকারিকরা। বারবার ওয়াগান পরীক্ষার জন্য নৈহাটি যাওয়ার প্রয়োজন কমবে বলেও মনে করছেন রেল আধিকারিকরা। বাংলা এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বালিগঞ্জ স্টেশন সংলগ্ন অংশে দু'টি বেসরকারি সংস্থার ওয়াগন কারখানা রয়েছে। ওই সংস্থা থেকে ভারতীয় রেল ওয়াগান কিনে থাকে। ওই দুই বেসরকারি সংস্থা রেলের উপরে অনেকটাই নির্ভরশীল।
বিশেষ করে এই বেসরকারি সংস্থাগুলির তৈরি ওয়াগান ভারতীয় রেল কেনার পরেই তা নৈহাটি নিয়ে যেতে হতো। খালি রেক সেখানে নিয়ে গিয়ে পরীক্ষা করা হতো। পুরো প্রক্রিয়া অনেকটাই ছিল দীর্ঘমেয়াদী। যদিও নতুন ব্যবস্থা অনেক বেশি সরল এবং সহজ।
রেলের সূত্রকে তুলে ধরে ওই সংবাদমাধ্যম জানাচ্ছে, নতুন ব্যবস্থায় বালিগঞ্জ স্টেশনের আট নম্বর লাইনে ওই কাজ করা যাবে। সেখানে নতুন ওয়াগন পরীক্ষা-নিরীক্ষা করা হবে। সেখানে সমস্ত কিছু খতিয়ে দেখার পরে সবুজ সঙ্কেত দেওয়া মিলবে। এরপরেই তা অন্যত্র পাঠানো হবে বলেও দাবি।
বালিগঞ্জের পাশাপাশিও ওয়াগন পরীক্ষা করার পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে রানাঘাটে। সেখানে নতুন এবং পুরানো ওয়াগান পরীক্ষা করা হবে। এক্ষেত্রে পণ্য পরিবহণের কাজে সুরক্ষা তৎপরতা বাড়বে। এতে সময়ও অনেকটাই সাশ্রয় হবে বলে জানাচ্ছেন রেলের আধিকারিকেরা। শুধু তাই নয়, বাংলার পাশাপাশি দেশজুড়ে পণ্য পরিবহনের ক্ষেত্রে নয়া ব্যবস্থায় পরিস্থিতি আরও সুগম হবে বলে মনে করা হচ্ছে।
শিয়ালদহ ডিভিশনের রেলওয়ে ম্যানেজার দীপক নিগম ওই সংবাসমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, ট্রেন চলাচল আরও মসৃণ করতে এবং পণ্য পরিবহনকে মসৃণ করতে এই ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ হবে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications