ঢাক বাজিয়ে অভিনব ডেঙ্গু বিরোধী প্রচারে কালিয়াগঞ্জ পুরসভা
ডেঙ্গু প্রতিরোধে শহরবাসীকে সচেতন করতে অভিনব উদ্যোগ নিল তৃনমূল কংগ্রেস পরিচালিত উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ পুরসভা।
ডেঙ্গু প্রতিরোধে শহরবাসীকে সচেতন করতে অভিনব উদ্যোগ নিল তৃনমূল কংগ্রেস পরিচালিত উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ পুরসভা।
সাধারণ মানুষকে ডেঙ্গু নিয়ে সচেতন করতে মাইক বাজিয়ে ও রিপ্লেট বিলি করে প্রচার সারলো কালিয়াগঞ্জ পুরসভা। ঢাক-বাদ্যি সহযোগে বিভিন্ন এলাকায় পৌঁছে দেন পুরকর্মী।

অভিনব কায়দায় ঢাকিরা প্রথমে এলাকায় গিয়ে ঢাক বাজিয়ে মানুষজনকে এক জায়গাতে জড়ো করছেন। তারপর পুরসভার পক্ষ থেকে ডেঙ্গু নিয়ে সচেতনতা বার্তা পাঠ করে এলাকাবাসীকে শোনানো হচ্ছে। ডেঙ্গু সহ পতঙ্গবাহিত রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির পুরসভার এই অভিনব উদ্যোগকে স্বাগত জানিয়েছেন কালিয়াগঞ্জের মানুষ।
বিগত কয়েক বছর ধরেই উত্তর দিনাজপুরে ডেঙ্গু-সহ পতঙ্গবাহিত রোগের প্রকোপ বাড়ছে। এই সব রোগ প্রতিরোধে বর্ষা নামার আগে থেকেই এলাকায় সচেতনতামূলক প্রচার শুরু করল তৃনমূল কংগ্রেস পরিচালিত কালিয়াগঞ্জ পুরসভা। প্রাচীন কালে কোনও রাজার বার্তা বা ঘোষণা যেভাবে ঢ্যাঁড়া পিটিয়ে বা ঢাক ঢোল বাজিয়ে প্রচার করা হত, ডেঙ্গি কালিয়াগঞ্জ পুরসভার সে ধরনের প্রচার বেশ নজর কেড়েছে।












Click it and Unblock the Notifications