বিকল ক্যানিংয়ের ইলেকট্রিক চুল্লি, কোভিড মৃতদেহ পড়ানোর জন্য বিকল্প ব্যবস্থা
বিকল ক্যানিংয়ের ইলেকট্রিক চুল্লি, কোভিড মৃতদেহ পড়ানোর জন্য বিকল্প ব্যবস্থা
ক্যানিংয়ের মাতলা নদীর চরে অবস্থিত ইলেকট্রিক চুল্লিতে গত এক বছর ধরে পড়ানো হচ্ছিল কোভিড মৃতদেহ। রবিবার রাতের পর থেকে বিকল হয়ে গেছে সেই চুল্লি। কোন ভাবেই তাতে দেহ পড়ানো যাচ্ছে না। হলে সমস্যা দেখা দিয়েছে কোভিড মৃতদেহ পোড়ানো নিয়ে। সমস্যা সমাধানের জন্য জেলাশাসক জরুরী ভিত্তিতে বিকল্প ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন জেলার সমস্ত মহাকুমা শাসক ও বিডিওদেরকে।

প্রতিদিন কোভিডে মৃত্যু হওয়ার পর প্লাস্টিক ও পিপিই মোড়া দেহ দাহ করা হচ্ছিল ইলেকট্রিক চুল্লিতে। আর সেই কারণেই চুল্লীর ইলেকট্রিক ব্যবস্থায় দেখা যায় গন্ডগোল। কোনভাবেই পোড়ানো যাচছেনা দেহ। আর সেই কারণেই বন্ধ রাখা হয়েছে কোভিদ মৃতদেহ পোড়ানো কাজ। ক্যানিং ছাড়াও বিকল্প ব্যবস্থা হিসাবে বারুইপুরের কীর্তনখোলা, কল্যাণপুর, মহেশতলা ডায়মন্ড হারবার এবং মন্দির বাজারে কিছু দেহ পোড়ানোর উদ্যোগ শুরু হয়েছিল। কিন্তু দেখা যায় কীর্তনখোলার শ্মশান টির একটি অংশ কাজ করছে না। সেটিরও মেরামতি শুরু করেছে কেএমডিএ। যেটি এই মাসের মধ্যে মেরামতির কাজ শেষ করা সম্ভব হবে।
তাছাড়াও স্বাভাবিক কিছু মেরামতের কারণে সমস্যা দেখা দিয়েছে অন্যান্য কয়েকটি ইলেকট্রিক চুল্লিতে। জেলাশাসক পি, উলগানাথান সমস্ত মহাকুমা শাসক ও বিডিও দেরকে অতিরিক্ত কাঠের শ্মশান তৈরি নির্দেশ দেওয়া হয়েছে। যেখানে ইলেকট্রিক চুল্লির পাশাপাশি কাঠের শ্মশানের ব্যবস্থা রাখা যাবে। এ বিষয়ে জেলাশাসক আরো বলেন, মৃতদেহ বহনের জন্য প্রতিটি পুরসভা তে দুটি করে মোট ২৫ টি মৃতদেহ বহনের গাড়ি রাখা হবে।












Click it and Unblock the Notifications