Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Santragachi-Digha Special Train: রোজ রাতেই মিলবে দিঘা যাওয়ার ট্রেন? রইল বড় আপডেট

Santragachi-Digha Special Train: এবার নাকি বন্দে ভারতে চেপেই যাওয়া যাবে দিঘা! বিজেপি বিধায়কের দাবি ঘিরে এমনটাই জল্পনা। সম্প্রতি বনগাঁর বিধায়ক অশোক কীর্তনীয়া রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে একটি চিঠি দিয়েছেন।

যেখানে বনগাঁ থেকে দিঘা পর্যন্ত বন্দে ভারত (vande Bharat) চালানোর কথা বলা হয়েছে। এমনকি বিষয়টি রেলমন্ত্রী দেখবেন বলেও দাবি করেছেন বিজেপি বিধায়ক। আর এহেন তথ্য সামনে আসার পর থেকেই শুরু হয়েছে জোর জল্পনা।

Santragachi-Digha Special Train

Santragachi-Digha Special Train: দিঘা যাওয়া আরও সহজ

আর এই জল্পনার মধ্যেই অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল রেলওয়ে (Indian Rail)। স্পেশাল ট্রেন হিসাবে এই ট্রেনগুলি চালানো হবে। ইতিমধ্যে পূর্ব রেলওয়ের তরফে এই বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে। যেখানে আজ ২রা সেপ্টেম্বর থেকে এক সপ্তাহ এই স্পেশাল ট্রেন চালাবে। আগামী ৮ দিন এই বাড়তি ট্রেন দিঘার (Santragachi-Digha Special Train) জন্যে চালানো হবে। তবে এই ট্রেনগুলিকে রাতে চালানো হবে। ভোররাতে স্পেশাল ট্রেনগুলি দিঘা স্টেশন গিয়ে পৌঁছাবে।

Santragachi-Digha Special Train: কখন ছাড়বে?

রেলের তরফে দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী ট্রেন নম্বর ০৮০৫৭ সাঁতরাগাছি (Santragachi) থেকে ছেড়ে যাবে। সকালে দিঘা (Digha) পৌঁছবে। একই ভাবে ০৮০৫৮ ট্রেনটি দিঘা থেকে ছাড়বে। সকাল ৮ টায় ছাড়বে সেখান থেকে। দুপুর সাড়ে ১২ টার মধ্যে সাতরাগাছি পৌঁছে দেবে। তবে এই দীর্ঘ যাত্রাপথে একাধিক স্টপেজ দেবে ট্রেনটি। জানা গিয়েছে, সাঁতরাগাছি (Santragachi-Digha Special Train) থেকে ছাড়ার পর ট্রেনটি প্রথমেই উলুবেড়িয়ায় থামবে। এরপর বাগনান, মেচেদা, তমলুক, দেশপ্রাণ এবং কাঁথি স্টেশনে দাঁড়াবে। একই ভাবে ফেরসার সময়েও এই স্টপেজগুলি দেবে স্পেশাল ট্রেনটি।

বলে রাখা প্রয়োজন, গত ১৫ অগাস্টেও দিঘা যাওয়ার রাতের ট্রেন চালায় পূর্বরেলওয়ে। একবার নয়, ওই সপ্তাহে শনিবার এবং রবিবার স্পেশাল ট্রেনটি চালানো হয়। যা বেশ জনপ্রিয় হয়। অফিস সেরে অনেকেই এই ট্রেনে দিঘা পৌঁছে যাচ্ছেন। আর তাতে ভালো রোজগারও হচ্ছে। এই অবস্থায় ফের একবার দিঘা যাওয়ার রাতের স্পেশাল ট্রেন দিল পূর্বরেল।

Santragachi-Digha Special Train: রাতের ট্রেন পাকাপাকি চলবে

যাত্রীদের দাবি, ধীরে ধীরে রেলওয়ে কি দিঘা যাওয়ার রাতের ট্রেন পাকাপাকি চালানোর পথেই হাঁটছে। আর তা হলে ভালোই হবে। যদিও এই বিষয়ে রেলের তরফে কিছু জানানো হয়নি। তবে শনি এবং রবিবার দিঘা ট্রেনের উপর চাপ বাড়ে। বহু মানুষ টিকিট খোঁজেন। আর সেই চাপ সামাল দিতেই এই স্পেশাল ট্রেন চালানো হচ্ছে। তবে রাতের ট্রেন কিন্তু বেশ জনপ্রিয় হয়েছে পর্যটকদের কাছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+