রাজ্যপাল-রাষ্ট্রপতি যেখানে খুশি যান! পিএসিতে মুকুল বিতর্কে শুভেন্দুকে জবাব স্পিকারের
পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদে মুকুল রায়কে বসানো বিতর্কে শুভেন্দু অধিকারীর পদক্ষেপে থোড়াই কেয়ার বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের।
পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদে মুকুল রায়কে বসানো বিতর্কে শুভেন্দু অধিকারীর পদক্ষেপে থোড়াই কেয়ার বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের। শুভেন্দুর অভিযোগ মুকুল রায়কে ওই পদে বসাতে সাংবিধানিক রীতি-নীতি জলাঞ্জলি দেওয়া হয়েছে। তার পরিপ্রেক্ষিতে অধ্যক্ষ বলেন, রাজ্যপাল, রাষ্ট্রপতি যেখানে ইচ্ছা যেতে পারেন।

মঙ্গলবার শুভেন্দু অধিকারী বিজেপির বিধায়কদের নিয়ে মুকুল রায়কে পিএসি চেয়ারম্যান পদে বসানো নিয়ে রাজ্যপালের কাছে স্মারকলিপি জমা দেন। তারপর শুভেন্দু জানান, তিনি লোকসভার অধ্যক্ষ, রাষ্ট্রপতি, এমনকী রাজ্যে রাজ্যে ওই প্রতিলিপি পাঠাবেন। বিজেপির প্রতিনিধি দল সশরীরে গিয়ে স্মারকলিপি দিয়ে আসবেন।
তার জবাবে বিধানসবার অধ্যক্ষ বলেন, যা করেছি আইন মেনে করেছি। রাজ্যপাল, রাষ্ট্রপতি যেখানে ইচ্ছা যাক। পাল্টা তিনি বলেন, লোকসভায় ডেপুটি স্পিকার নির্বাচন হচ্ছে না, তা নিয়ে কি দাবি তুলবেন? এদিকে মুকুল রায়কে পিএসি চেয়ারম্যান করা নিয়ে বিজেপির আট বিধায়ক অন্য আট কমিটি থেকে পদত্যাগ করেছেন। অধ্যত্র বলেন, পদত্যাগপত্র জমা নিয়েছি, পরীক্ষা করে জানাব।
এরই মধ্যে ১৬ জুলাই শুক্রবার বিধানসভার ৪১টি কমিটির চেয়ারম্যানদের নিয়ে বৈঠকে বসবেন স্পিকার। তার আগেই বিজেপি বিধায়করা কমিটির চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিল। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানান, ওইদিন অধ্যের বৈঠকে কেউ উপস্থিত থাকবেন না বিজেপির।












Click it and Unblock the Notifications