রাজ্যপালের সঙ্গে সংঘাতে সুর চড়ালেন স্পিকার, ধনখড়কে পাল্টা চ্যালেঞ্জ বিমান বন্দ্যোপাধ্যায়ের

রাজ্যপালের সঙ্গে সংঘাতে সুর চড়ালেন স্পিকার, ধনখড়কে পাল্টা চ্যালেঞ্জ বিমান বন্দ্যোপাধ্যায়ের

ফের রাজ্যপাল জগদীর ধনখড়কে প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। রাজভবনে একাধিক ফাইল যে আটকে রাখা হয়েছে তার প্রমাণ দিতে পারেন তিনি, কেবল আরটিআইএর অপেক্ষা। বিমান বন্দ্যোপাধ্যায় বলেছেন যদি কেউ আরটিআই করেন তাহলে আসল সত্যটা জানা যাবে। রাজ্য সরকার সেটা স্পষ্ট করে জানিয়ে দেবে বলে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন স্পিকার। বিমান বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের পর রাজ্যপালের সঙ্গে সংঘাতের সুর যে আরও চড়ল তাতে কোনও সন্দেহ নেই।

ধনখড়কে চ্যালেঞ্জ স্পিকারের

ধনখড়কে চ্যালেঞ্জ স্পিকারের

ফের রাজ্যপাল জগদীপ ধনখড়কে তীব্র নিশানা করেছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি বৃহস্পতিরা সাংবাদিকদের বলেন কোনও ফাইল রাজভবন থেকে আসেনি। রাজভবনে আটকে রয়েছে। রাজ্যেপালের প্রশ্নের উত্তর দিতে দিতে তিনি ক্লান্ত। রাজ্যপাল যে ফাইট আটকে রাখছেন তা কেউ আরটি আই করলেই প্রমাণ দিয়ে দেওয়া হবে। কোনও বিল যদি রাজ্যপালের কাছে যায়, তাহলে বিলের কী পরিনতি হল সেটা প্রথম বিধানসভাতেই যায়, তারপর অন্য কোথাও। হাওড়া পুরসভার বিল এখনও রাজ্যপাল সই করে পাঠাননি বলে অভিযোগ করেছেন স্পিকার।

রাজ্যপালের দাবি

রাজ্যপালের দাবি

রাজ্যপাল বিধানসভায় দাঁড়িয়ে সাংবাদিকদের সামনে দাবি করেছিলেন রাজভবনে কোনও বিল আটকে নেই। সব বিল সই করে ছেড়ে দেওয়া হয়েছে। মিথ্যে কথা বলছেন স্পিকার। তাঁকে অন্ধকারে রেখে কাজ করছেন স্পিকার। এমনকী স্পিকারের বিরুদ্ধে তিনি সাংবাদিধানিক পদক্ষেপ করতে পারেন বলেও চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন তিনি। এদিকে এই নিয়ে জোর শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। প্রকাশ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়।

অসৌজন্যমূলক আচরণের অভিযোগ

অসৌজন্যমূলক আচরণের অভিযোগ

বিধানসভায় রাজ্যপাল সাংবাদিক বৈঠক করে যাওয়ার পরেই পাল্টা তাঁকে নিশানা করে স্পিকার বলেছেন অসৌজন্য মূলক আচরণ করছেন রাজ্যপাল। একেবারেই ভুল কথা বলছেন তিনি। তারপরেই বাজেট অধিবেশনে স্পিকারের বিরুদ্ধে অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেস সাংসদ। তৃণমূল কংগ্রেসের সাংসদ রাজ্যপালের অপসারণ দাবি করেছেন। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে লোকসভায় রাজ্যপাল জগদীর ধনখড়ের অপসারণ দাবি করা হয়েছে।

রাজ্যপালকে ব্লক করলেন মুখ্যমন্ত্রী

রাজ্যপালকে ব্লক করলেন মুখ্যমন্ত্রী

রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে লাগাতার বিরোধের জেরে প্রবল ভাবে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেছিলেন একই ভাবে রাজ্যপাল যেভাবে নিশানা করে চলেছেন তাতে তিনি ভীষণ ভাবে অসন্তুষ্ট। তারপরেই তিিন টুইটারে রাজ্যপালকে ব্লক করে দিয়েছেন বলে জানিয়েছেন। এই নিয়ে বিজেপি আবার মুখ্যমন্ত্রীর সমালোচনা করেছেন। প্রসঙ্গত উল্লেখ্য রাজ্যপাল অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী সাংবিধানিকভাবে তাঁর কাছে দায়বদ্ধ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+