বিধানসভার নিয়ম ভঙ্গ করছেন বিরোধীরা, প্রকাশ্যে গুরুতর অভিযোগ স্পিকারের
বিধানসভার নিয়ম ভঙ্গ করছেন বিরোধীরা, প্রকাশ্যে গুরুতর অভিযোগ স্পিকারের
গত ২দিন ধরে বিধানসভায় চরম বিক্ষোভ চলছে। বিশেষ করে বিজেপি বিধায়করা তুমুল বিক্ষোভ দেখাচ্ছেন। যার মূল হোতা শুভেন্দু অধিকারী তাতে কোনও সন্দেহ েনই। পোস্টা ব্যানার িনয়ে স্লোগান পাল্টা স্লোগানে সরব হয়েছে শাসক বিরোধী উভয় পক্ষই। যার জেরে বিধানসভা অধিবেশনে কোনও কাজই করা যায়নি। এই িনয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। উভয় দলের বিধায়কদের তিনি সতর্ক করেছেন।

বিধানসভায় অশান্তি
বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে বিধানসভা অধিবেশন। কিন্তু শুরু নামেই অধিবেশনের কোনও কাজই হয়নি। শাসক বিরোধী উভয় পক্ষই স্লোগান পাল্টা স্লোগানে সরব হয়েছে। তারা বিক্ষোভ দেখাতে উত্তাল হয়ে উঠেছিল অধিবেশন কক্ষ। গত সপ্তাহে নবান্ন অভিযানে বিজেপি কর্মীদের উপরে পুলিশি নির্যাতন এবং শাসকদলের নেতা মন্ত্রীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মূলতুবি প্রস্তাব আনে বিজেপি। শুভেন্দু অধিকারীর নির্দেশেই হয়েছে সেটা। ওয়েলে নেমে সেদিন বিক্ষোভ দেখিয়েছিলেন বিজেপি বিধায়করা। তাঁদের হাতে পোস্টারও ছিল পাল্টা বিক্ষোভ দেখায় শাসক দলের বিধায়করাও। শেষে বিজেপি বিধায়করা ওয়াক আউট করেন এবং বিধানসভার বাইরে এসে বিক্ষোভ দেখাতে শুরু করেন।

সোমবারেও তুমুল বিক্ষোভ
সোমবারেও তুমুল বিক্ষোভ দেখানো হয়েছে বিধানসভায়। সোমবারে প্রথম বিধানসভায় উপস্থিত হওয়ার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের। শুভেন্দু অধিকারী এবং মমতা বন্দ্যোপাধ্যয়ের প্রথম মুখোমুখি হওয়ার কথা। তাই নিয়ে টানটান উত্তেজনা রয়েছে শাসক এবং বিরোধী উভয় শিবিরে। পার্থ চট্টোপাধ্যায় এবং অনুব্রত মণ্ডলের গ্রেফতারির পর প্রথম বিধানসভায় যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কাজেই বিরোধীরা যে প্রস্তুতি িনয়ে রেখেছেন তাতে কোনও সন্দেহ নেই।

তীব্র সমালোচনা স্পিকারের
এদিকে বিধানসভা অধিবেশন চলতে না দেওয়া এবং বিধানসভার মধ্যে প্ল্যাকার্ড-পোস্টার নিয়ে বিক্ষোভ একেবারেই মেেন নেওয়া যায় না বলে তীব্র নিশানা করেছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি বলেেছন, বিধানসভায় পোস্টার, ব্যানার নিয়ে স্লোগান এবং পিকেটিং একেবারেই করা যাবে না। বিধায়কদের সংযত থাকার বার্তা দিয়ে এক প্রকার বিধানসভার নিয়ম কানুন পড়ে শুনিয়েছেন তিিন। গতসপ্তাহের ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় তার জন্য সতর্ক করেছেন তিনি। সরকার ও বিরোধী উভয় দলকে সতর্ক করেছেন অধ্যক্ষ। বিধানসভায় কোনও রকম পোস্টার, ব্যানার নিয়ে স্লোগান, পিকেটিং করা যায় না। স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিিন।

মমতা ও শুভেন্দু মুখোমুখি
আজ হাইভো ভোল্টেজ বিধানসভা অধিবেশন। মুখোমুখি হতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এর আগের দিন বিধানসভায় তীব্র বিক্ষোভ দেখিয়ে মমতা সরকারের একাধিক বিধায়কের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেন শুভেন্দু অধিকারী। তিনি দাবি করেছেন টিএমসির ৯৯.৯৯ শতাংশ নেতা মন্ত্রী বিধায়ক দুর্নীতি গ্রস্ত। তার প্রমাণ তিনি ধাপে ধাপে পেশ করবেন।












Click it and Unblock the Notifications