ভাটপাড়া ইস্যুতে বিজেপি নিল নয়া অবস্থান! পুলিশকেই দায়ী করছে গেরুয়া শিবির

ভাটপাড়া ইস্যুতে বিজেপির নতুন স্ট্যান্ড। সোমবার সারা রাজ্য জুড়ে বিজেপির এসপি অফিস ঘেরাও-এর কর্মসূচি।

ভাটপাড়া ইস্যুতে বিজেপি নিল নতুন অবস্থান। সোমবার সারা রাজ্য জুড়ে বিজেপির এসপি অফিস ঘেরাও-এর কর্মসূচি। কলকাতায় এক্ষেত্রে ডিসি অফিস ঘেরাও করা হবে। সূত্রের খবর অনুযায়ী, সামনের কয়েক মাস বিজেপি পরিকল্পনা অনুযাযী প্রশাসনের ওপর চাপ বাড়ানোর কৌশল চালিয়ে যাবে।

 ভাটপাড়া ইস্যুতে বিজেপির নতুন স্ট্যান্ড! পুলিশকেই দায়ী করছে গেরুয়া শিবির

ভাটপাড়া ইস্যুতে সংসদের শোরগোল চায় বিজেপি। সেই মতো ইতিমধ্যেই সুরেন্দ্র সিং আলুওয়ালিয়ার নেতৃত্বে বিজেপির প্রতিনিধিদল রাজ্যে আসে। তাঁদের রিপোর্ট জমা দেওয়ার কথা বিজেপি সভাপতি তথা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে। বিজেপি নয়, রাজ্যে এমন পরিস্থিতি তৈরি হচ্ছে, যাতে সাধারণ মানুষই রাষ্ট্রপতি শাসন চাইবেন, মন্তব্য করেছেন দিলীপ ঘোষ।

বিজেপির রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের সাংসদের অভিযোগ, রাজ্যের বিভিন্ন জায়গায় বিজেপির কর্মী সমর্থকদের ওপর হামলা হচ্ছে। যার প্রতিবাদে জেলায় জেলায় এসপি অফিস ঘেরা কর্মসূচি। কলকাতায় থাকছে ডিসির অফিস ঘেরাও কর্মসূচি। দিলীপ ঘোষের অভিযোগ, পুলিশ পুরোপুরি শাসক দলের হয়ে কাজ করছে। পুলিশই সাধারণ মানুষের ওপর আক্রমণ করছে বলে অভিযোগ করেছেন তিনি। ফলে আইনশৃঙ্খলা নিয়ে যে পরিস্থিতির তৈরি হয়েছে, তার জন্য পুলিশই দায়ী, মন্তব্য করেছেন দিলীপ ঘোষ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+