নারদকাণ্ডে গ্রেফতার শোভন, সম্পর্কের তিক্ততাকে দূরে সরিয়ে নিজাম প্যালেসে ছুটে গেলেন রত্না

নারদকাণ্ডে গ্রেফতার শোভন, সম্পর্কের তিক্ততাকে দূরে সরিয়ে নিজাম প্যালেসে ছুটে গেলেন রত্না

বান্ধবী বৈশাখীর সঙ্গেই থাকেন শোভন। কিন্তু স্বামীর বিপদে নিজেকে সরিয়ে রাখতে পারলেন না রত্না। শোভন চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে নিজাম প্যালেসে নিয়ে আসে সিবিআই। তারপরেই রত্না চট্টোপাধ্যায় ছুটে আসেন তাঁর কাছে। নিজাম প্যালেসে পৌঁছেই রীতিমত উগ্বিগ্ন দেখাচ্ছিল রত্নাকে। অথচ দীর্ঘ তিন বছর ধরে স্ত্রী রত্নার সঙ্গে সম্পর্কের তিক্ততা চরমে উঠেছিল। স্ত্রীর সঙ্গ থাকতেন না তিনি। প্রকাশ্যে স্ত্রীর বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছেন শোভন। চরম বিপদে সেই স্ত্রী রত্নাকেই পাশে পেলেন তিনি।

নারদ কাণ্ডে গ্রেফতার শোভন

নারদ কাণ্ডে গ্রেফতার শোভন

নারদ স্ট্রিং অপারেশন কাণ্ডে সাত সকালে শোভন চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা দেয় সিবিআই আধিকারীকরা। সেখান থেকে তাঁকে গ্রেফতার করে নিজাম প্যালেসে নিয়ে আসা হয়। কোনও কিছু বুঝে ওঠার আগেই কলকাতা পুরসভার প্রাক্তন মেয়রকে গ্রফতার করে সিবিআই। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে পাণিহাটির বিধানসভার বিধায়ক মদন মিত্রকে।

ছুটে গেলেন রত্না

ছুটে গেলেন রত্না

সকালেই গ্রেফতার করা হয়েছে শোভন চট্টোপাধ্যায়কে। খবর পেয়েই নিজাম প্যালেসে ছুটে যান স্ত্রী রত্না চট্টোপাধ্যায়। যদিও তিনি কেন নিজাম প্যালেসে গিয়েছেন তা স্পষ্ট করে জানাননি। তবে রত্নার এই পদক্ষেপের পর স্পষ্ট হয়ে গিয়েছে সম্পর্কের তিক্ততা চরমে পৌঁছলেও রত্না কিন্তু স্ত্রীর দািয়ত্ব পালন করেছেন। স্বামী বিপদে তাঁর পাশে থাকতে ছুটে গিয়েছেন। কেন শোভনকে গ্রেফতার করা হল। কী কারণ দেখানো হয়েছে সেই সব তথ্য জানতেই তিনি ছুটে যান প্রাথমিক ভাবে জানা গিয়েছে।

গ্রেফতার ২ মন্ত্রী

গ্রেফতার ২ মন্ত্রী

নারদ কাণ্ডে গ্রেফতার একের পর এক নেতা কর্মী। গ্রেফতার করা হয়েছে রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম এবং সুব্রত মুখোপাধ্যায়কে। এছাড়াও গ্রেফতার করা হয়েছে মদন মিত্র, শোভন চট্টোপাধ্যায়কে। তাঁদের নিজাম প্যালেসে নিয়ে এসে জেরা করা হবে বলে জানানো হয়েছে। আজই আদালতে পেশ করে তাঁদের হেফাজতে চাইবে সিবিআই। রাজ্য পালের কাছে অনুমতি নিয়েই এই পদক্ষেপ বলে জানানো হয়েছে।

নিজাম প্যালেসে মমতা

নিজাম প্যালেসে মমতা

মন্ত্রীদের গ্রেফতারির খবর পেয়েই নিজাম প্যাসেলে ছুটে যান মমতা। কেন কোন কারণে তাঁদের গ্রেফতার করা হয়েছে এই নিয়ে সিবিআই আধিকারীকদের সঙ্গে কথা বলছেন তিনি। প্রায় ১ ঘণ্টারও বেশি সময় ধরে নিজাম প্যালেসে রয়েছেন মুখ্যমন্ত্রী। সেখানে পৌঁছে গিয়েছেন কলকাতা পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা। নিজাম প্যালেসের বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+