দিলীপ ঘোষকে নেতা মানে না বিজেপির লোকেরাই! কেন একথা বললেন শোভনদেব
দিলীপ ঘোষকে নেতা মানে না বিজেপির লোকেরাই! কেন একথা বললেন শোভনদেব
মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামের ভোট গণনায় কারচুপির অভিযোগে হাইকোর্টে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। তারপর তৃণমূলের আরও চার প্রার্থী তাঁদের কেন্দ্রে পুনর্বিবেচনার দাবিতে মামলা করেন হাইকোর্টে। তারপরই তৃণমূলের পাঁচের বদলে বিজেপি ৫০টি আসনে পুনর্বিবেচনার দাবিতে আদালতের দ্বারস্থ হবেন বলে জানান দিলীপ ঘোষ।

দলের লোকেরাই নেতা মানেন না দিলীপ ঘোষকে
দিলীপ ঘোষের এহেন সিদ্ধান্ত নিয়েও তৃণমূল নেতা শোভনদেব চট্টোপাধ্যায় বিজেপির রাজ্য সভাপতিকে একহাত নেন। শোভনদেব বলেন, হাইকোর্টে যদি যেতে চায় যাবে। কিন্তু দিলীপ ঘোষকে তো ওঁদের দলের লোকেরাই নেতা মানেন না। যেখানে যান, সেখানেই বিক্ষোভ দেখান দলের নেতা-কর্মীরা।

যাবে তো যাক, পাগলে তো অনেক কিছুই বলে
কম ব্যবধানে পরাজিত হওয়া আসনে পুনর্গণনার দাবিতে দিলীপ ঘোষের হাইকোর্টের দ্বারস্থ হওয়ার পরিপ্রেক্ষিতে তৃণমূল নেতার বক্তব্য, অভিযোগ নিয়ে আদালতের দ্বারস্থ হতেই পারেন। তবে লাভ কিছু হবে না। হয়তো দেখা যাবে, আরও অনেক বেশি আসন খোয়াতে হচ্ছে বিজেপিকে। হাইকোর্টে যাবে তো যাক, পাগলে তো অনেক কিছুই বলে।

খড়দহের বিবিধের মাঝে জনসংযোগ শোভনদেবের
শোভনদেব বলেন, আমাদের দেল একজনই নেত্রী, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বিকল্প নেই বাংলায়। ভারতবর্ষেও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প থাকবে না, তা অচিরেই প্রমাণিত হবে। তিনি এদিন খড়দহে দলীয় একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন। সেখানে গিয়ে খড়দহের বিভিন্ন ধর্ম-বর্ণ-জাতি নির্বিশেষে সকলের সঙ্গে জনসংযোগ করেন।

মোদীর বিরুদ্ধে মুখ যখন মমতা
শোভনদেব বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেই চারটে প্রতিশ্রুতি পূরণ করেছেন। কিন্তু নরেন্দ্র মোদী সাত বছরে মানুষের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষকে আর্থিক দিক থেকে শক্ত ভিতের উপর দাঁড় করানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাঁর নেতৃত্বে বাংলায় উন্নয়নযজ্ঞ চলছে।












Click it and Unblock the Notifications