প্রকাশিত রিপোর্ট কার্ড, উন্নয়নের মাপকাঠিতে কোথায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার

এদিন প্রকাশিত হল তৃণমূল কংগ্রেসের রিপোর্ট কার্ড। গত দশ বছর ধরে মমতা বন্দোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল সরকার কী কাজ করেছে বাংলার মানুষের জন্যে, তার যাবতীয় খতিয়ান তুলে ধরা হল এই রিপোর্ট কার্ডের মাধ্যমে। তৃণমূল নেতাদের দাবি, আগামী বিধানসভা নির্বাচনে মানুষ আস্থা রাখবে সেই উন্নয়নের উপরেই।

১ লক্ষ ১৮ হাজার ১২৮ কিলোমিটার গ্রামীণ রাস্তা তৈরি

১ লক্ষ ১৮ হাজার ১২৮ কিলোমিটার গ্রামীণ রাস্তা তৈরি

এদিন এই রিপোর্ট কার্ড প্রকাশে সময় বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, '১০ বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণণূল কংগ্রেস সরকার ১ লক্ষ ১৮ হাজার ১২৮ কিলোমিটার গ্রামীণ রাস্তা তৈরি করেছে। ভারতে এক নম্বরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা। আমাদের সরকার রাজ্যে পথশ্রী অভিযান প্রকল্প চালু করে। এর মাধ্যমে রাজ্যে আমরা গ্রাম শহর মিলিয়ে ১২ হাজার কিলোমিটার রাস্তা তৈরি করেছি।'

২ কোটি ২৫ লক্ষ মানুষের জন্য পানীয় জলের ব্যবস্থা

২ কোটি ২৫ লক্ষ মানুষের জন্য পানীয় জলের ব্যবস্থা

শোভনদেব এদিন জানান, দিদিকে বলো কর্মসূচির ভিত্তিতে মেলা অভিযোগ খতিয়ে দেখেই এই সব প্রকল্প বাস্তবায়িত হয়েছে।' এদিকে শোভনদেব এদিন আরও বলেন, 'রাজ্যের ২ কোটি ২৫ লক্ষ মানুষের জন্য পানীয় জলের ব্যবস্থা করেছে সরকার। ৩৫ হাজার পাইপ ও টিউবওয়েলের মাধ্যমে এই জলের ব্যবস্থা করা হয়েছে।

কৃষি ক্ষেত্রে বাজেট বেড়েছে ৫০০ শতাংশ

কৃষি ক্ষেত্রে বাজেট বেড়েছে ৫০০ শতাংশ

তিনি আরও জানান, ২০১১ সালে মাত্র ১৫ হাজার কোটি টাকা বরাদ্দ ছিল কৃষি ক্ষেত্রে। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস সরকারে আসার পর কৃষি ক্ষেত্রে বাজেট বেড়েছে ৫০০ শতাংশ। চালু হয়েছে কৃষিবন্ধু প্রকল্প। ৪৬.৯২ লক্ষ কৃষককে ২৬৪২ কোটি টাকার সহায়তা প্রদান করা হয়েছে।

২৭ হাজার ৫০০টি এলাকায় প্রচার তৃণমূলের

২৭ হাজার ৫০০টি এলাকায় প্রচার তৃণমূলের

এদিন শোভনদেব আরও বলেন, 'এছাড়া যেসব কৃষকরা ৬০ বছরের আগে মারা গিয়েছে, সেরকম কৃষকের ৪৪৫৪ পরিবারকে ২ লক্ষ করে টাকা দিয়েছে রাজ্য সরকার।' এদিকে এদিন তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জানান, আগামী ১০ দিনে প্রতিটি বিধানসভা কেন্দ্রে তিন থেকে পাঁচটি দল যাত্রা শুরু করবে ধারাবাহিকভাবে। জানা গিয়েছে, ওই যাত্রায় চার হাজার নেতা ৯৫০টি দলে ভাগ হয়ে ২৭ হাজার ৫০০ এলাকায় যাবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+