শোভন কি টার্গেট করছেন ফিরহাদের পদ! ২০২৪-এর মুখে তৃণমূলে ফেরার জল্পনা
শোভন চট্টোপাধ্যায় সক্রিয় রাজনীতি থেকে নিজেকে সরিয়ে রেখেছেন সেই ২০১৯ সাল থেকে। তৃণমূলে প্রায় ৯ মাস অজ্ঞাসবাস কাটিয়ে ২০১৯-এর অগাস্টে বিজেপিতে যোগ দেন তিনি। কিন্তু রাজনীতিতে আর সক্রিয় হয়ে ওঠা হয়নি। ২০২১-এর আগে হঠাৎ জ্বলে উঠেই নিভে গিয়েছিলেন তিনি।
পাঁচ বছর পর ২০২৪-এর নির্বাচনের আগে তিনি আবার জেগে উঠতে চাইছেন। কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের সমালোচনা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের নজরে আসতে চাইছেন তিনি। হঠাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে তাঁক মন্তব্যই রাজ্য রাজনীতিতে জল্পনার পারদ চড়িয়েছে।

শোভনের একটি কথা ফের জল্পনা বাড়িয়েছে তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে। প্রশ্ন উঠেছে, তাহলে কি শোভন চট্টোপাধ্যায় ফের সক্রিয় রাজনীতিতে ফিরতে চলেছেন। তৃণমূলে তিনি যোগ দিতে পারেন এমন জল্পনা বহুদিন ধরেই চলছিল। কিন্তু তা বাস্তবায়িত হয়নি। এখন ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে তাঁর ঘরওয়াপসি হয় কি না, সেটাই দেখার।
সম্প্রতি কলকাতার মেয়র ফিরহাদ হাকিম হারাকিরি সিদ্ধান্ত নিয়েছেন পার্কিং ফি বৃদ্ধি নিয়ে। তা নিয়ে মুখ খুলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নজর কাড়তে চাইছেন শোভন। তবে কি আবার তিনি সক্রিয় রাজনীতিতে ফেরার রাস্তা তৈরি করতে নেমে পড়লেন এইভাবেই, সেই প্রশ্ন উঠে পড়েছে?

পার্কিং ফি নিয়ে তিনি মেয়র ফিরহাদ হাকিমের সিদ্ধান্তের সমালোচনা করেছেন। সাফ জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছাড়পত্র না থাকলে, সেই কাজ করা ফিরহাদ হাকিমের উচিত হয়নি। ফিরহাদের সমালোচনায় তিনি বলেন, আমি তৃণমূল কংগ্রেসের পরিচয়ে একটা প্রতিষ্ঠানের প্রধান হব, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতি ছাড়া সিদ্ধান্ত নেব সেটা কখনও হতে পারে না।
শোভন বলেন, কনফিডেন্স থাকা ভালো, কিন্তু ওভার কনফিডেন্স থাকা কখনই বাঞ্ছনীয় নয়। শোভনের মন্তব্যে প্রশ্ন উঠেছে তবে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি বিশ্বস্ততা প্রমাণ করতে চাইছেন তিনি। তাই ফিরহাদের সিদ্ধান্তের সমালোচনা করে একজন মেয়রের কী করণীয় তিনি বুঝিয়ে দিতে চাইছেন।

শোভন চট্টোপাধ্যায়ের মেয়র পদ ছাড়ার পর ফিরহাদ হাকিম সেই পদে বসেছিলেন। এখন ফিরহাদের নড়বড়ে সিটকেই কি টার্গেট করছেন শোভন? সে প্রশ্নও উঠে পড়েছে। মমতা বন্যোকেপাধ্যায়কে না জানিয়েই পার্কিং ফি বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছিলেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম।
শোভন চট্টোপাধ্যায় এই মর্মে খোঁচা দেন ফিরহাদ হাকিমকে। তিনি বলেন, ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে না জানিয়ে কিছু করিনি। আমি ছিলাম 'হার মাস্টার্স ভয়েস'। তার মানে এই নয় যে আমি যখন যা খুশি সিদ্ধান্ত নিয়ে নেব।
ফিরহাদকে টার্গেট করে শোভন চট্টোপাধ্যায় বলেন, আমাকে তো মমতা বন্দ্যোপাধ্যায়কে জানাতে হবে কী সিদ্ধান্ত নিতে চলেছি, সেই সিদ্ধান্ত নেওয়ার কারণ কী, কী তার প্রয়োজনীয়তা। আর তা না করলে তো বিতর্ক হবেই।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা












Click it and Unblock the Notifications