শোভন-বরফ গলাতে পারল কি বিজেপি! মেননের বৈঠকের পর গেরুয়া শিবিরের অন্দরে কোন গুঞ্জন শুরু

শোভন-বরফ গলাতে পারল কি বিজেপি! মেননের বৈঠকের পর গেরুয়া শিবিরের অন্দরে কোন গুঞ্জন শুরু

২০২১ এর আগে বঙ্গরাজনীতিতে ক্রমেই চাঞ্চল্যকর মোড় নিচ্ছে একাধিক হেভিওয়েট নেতাকে ঘিরে। বঙ্গ বিজেপির অন্দরে যখন দিলীপ-মুকুল শিবিরের দ্বন্দ্বের আবহ প্রকট হয়েছে, তখনই উঠে এসেছে শোভনের তৃণমূলে 'ঘরওয়াপসি'র হাওয়া! এই পরিস্থিতিতে সোমবার মধ্যরাতে শোভ চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর ফ্ল্যাটে বৈঠক করে বের হন বিজেপির 'ডিজাস্টার ম্যানেজার' অরবিন্দ মেনন। এরপর থেকে গেরুয়া শিবিরের অন্দরে শোভনকে নিয়ে একাধিক খবর ভেসে আসছে।

 রাতের আড়াই ঘণ্টার হাইভোল্টেজ বৈঠক

রাতের আড়াই ঘণ্টার হাইভোল্টেজ বৈঠক

উল্লেখ্য, সোমবার রাত ৯ টা ১৮ মিনিট থেকে প্রায় ১১ টা পার করে বৈঠক চলে বিজেপির অরবিন্দ মেনন ও শোভন চট্টোপাধ্যায়ের মধ্যে। বিজেপি ছেড়ে তৃণমূলে শোভনের যোগ দেওয়া নিয়ে যখন প্রবল জল্পনা চলছে , তার মাঝে অরবিন্দ মেননের সঙ্গে শোভনের এই সাক্ষাৎকার রীতিমতো প্রাসঙ্গিক হয়ে উঠেছে রাজ্য রাজনীতিতে।

গেরুয়া শিবিরের অন্দরে কোন গুঞ্জন?

গেরুয়া শিবিরের অন্দরে কোন গুঞ্জন?

জানা গিয়েছে, বৈঠক সেরে বেরিয়ে অরবিন্দ মেনন বেশ খুশি ছিলেন। 'বৈঠক ভালো হয়েছে' বলে তিনি ঘনিষ্ঠমহলকে জানালেও, মিডিয়ার সামনে মুখ খুলতে চাননি। গোটা বৈঠক বিজেপিক পক্ষে ইতিবাচক বার্তা আনবে বলে তিনি আশা প্রকাশ করেছেন, বলে সূত্রের দাবি।

 কী হতে পারে বৈঠকের পর?

কী হতে পারে বৈঠকের পর?

সূত্রের দাবি, অরবিন্দ মেনন তাঁর ঘনিষ্ঠদের জানিয়েছেন, খুব শিগগিরিই এই ফলপ্রসূ বৈঠকের ফলাফল সকলের সামেন আসবে। তবে আড়াই ঘণ্টার উপর যে আলোচনা হয়েছে ,তাতে তাঁর দাবি বিজেপির অন্দরে শোভনের যে ক্ষোভ জমাট বাঁধছিল,তার সমাধান করা গিয়েছে।

 সিদ্ধান্ত শোভনের হাতে!

সিদ্ধান্ত শোভনের হাতে!

জানা যায়, গত ২২ অগাস্ট থেকে ২৬ অগাস্টের মধ্যে শোভন চট্টোপাধ্যায় ও বিজেপি শিবিরে আলোচনা হওয়ার কথা চলছিল। তবে দু'পক্ষের সেই আলোচনায় মতামত একজোট না হওয়ায়, বাংলার রাজনীতিতে বহু জল গড়িয়ে যায়। তবে শেষমেশ ওই হাইভোল্টেজ আলোচনার পর শোভন চট্টোপাধ্যায়ের হাতেই তাঁর কেরিয়ারের গতিবিধি নির্ভর করছে বলে খবর বিজেপির অন্দরে।

তৃণমূল ও রত্না-শোভন

তৃণমূল ও রত্না-শোভন

আগে শোভন বার্তা দিয়েছিলেন তিনি তৃণমূলে ফিরবেন, কিন্তু রত্নার সঙ্গে একমঞ্চে রাজনীতি করবেন না। রাজনৈতিক মহল মনে করছে, সেই কারণেই তড়িঘড়ি রত্নাকে দায়িত্ব থেকে বিরত থাকার বার্তা দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো। এরপর ঘর ভাঙছে দেখেই তড়িঘড়ি বিজেপি বন্দোবস্ত শুরু করে।

 এর আগে শোভন-বৈশাখীর পদক্ষপে

এর আগে শোভন-বৈশাখীর পদক্ষপে

বিজেপিতে দিল্লির দরবারে গিয়ে যোগদানের পর থেকেই শোভনের ঘরওয়াপসির জল্পনায় রাজ্য রাজনীতি তোলপাড় হয়েছে একাধিকবার। বিশেষ করে দিদির হাতে ভাইফোঁটা নিতে শোভনের কালীঘাটে চলে যাওয়ার পর তাঁর তৃণমূলে ফেরা স্রেফ সময়ের অপেক্ষা বলে মনে করা হচ্ছিল। কিন্তু আদতে তা ঘটেনি। ফের একবার তাঁর তৃণমূলে ফেরা নিয়ে জল্পনা শুরু হয়েছে। বিজেপিও এবার আসরে নেমেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+