মমতার বিরুদ্ধে প্রার্থী হবেন শোভন! গেরুয়া উত্তরীয় গলায় ঝুলিয়ে দুঃসাহসিক ‘অভিযান’ বার্তা
দল বদলেছে শোভনের, কিন্তু শোভন চট্টোপাধ্যায় বদলাননি। বিজেপির রাজ্য দফতরে প্রথমবার পা দিয়েই নিজেকে ‘সার্টিফিকেট’ দিলেন মমতার স্নেহের কানন।
দল বদলেছে শোভনের, কিন্তু শোভন চট্টোপাধ্যায় বদলাননি। বিজেপির রাজ্য দফতরে প্রথমবার পা দিয়েই নিজেকে 'সার্টিফিকেট' দিলেন মমতার স্নেহের কানন। এমনকী চ্যালেঞ্জ ছুঁড়ে জানালেন, যদি দল মনে করে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও দাঁড়াতে পিছপা হবেন না। শুধু ভোটে দাঁড়ানোই নয়, জেতার ব্যাপারেও তিনি নিশ্চিত।

দল বললে তিনি রাজি
বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে পাশে বসিয়ে দরাজ গলায় বললেন শোভন চট্টোপাধ্যায়। সংবর্ধনার পরই শোভন মাইক্রোফোন ধরতেই প্রশ্নটা উড়ে এসেছিল সাংবাদিকদের মুখ থেকে। বিজেপি চাইলে কি তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়াবেন। প্রশ্নটা লুফে নিয়েই তাঁর উত্তর, দল বললে সবকিছুই করত পারি।

দল বদলেছেন, বদলাননি শোভন
আগে যে দলে ছিলাম, সেই দল থেকে যে নির্দেশ পেয়েছি অক্ষরে অক্ষরে পালন করেছি। ৪৮ ডিগ্রি তাপমাত্রায় ডোরিনা ক্রসিংয়ে দাঁড়াতে বললেও দাঁড়িয়েছি সেদিন। আজ দল বদলেও বদলায়নি শোভন চট্টোপাধ্যায়। তাই আজ বিজেপি যা বলবে, আমি তার জন্য প্রস্তুত। মমতার বিরুদ্ধেও তিনি দাঁড়িয়ে পড়বেন ভোটে। এবং জেতার লক্ষ্যেই তিনি ভোটে দাঁড়াবেন। এবং জিতবেনও।

মেয়র প্রশ্নে ধোঁয়াশা
এর পাশাপাশি তাঁর দিকে প্রশ্ন উড়ে এসেছিল, এবার কি ফের তিনি কলকাতা পুরসভায় সক্রিয় হবেন? আবার কি তাঁকে দেখা যাবে কর্পোরেশন ইলেকশনে? তিনি কি হবেন বিজেপির মেয়র পদপ্রার্থী? সেই প্রশ্নে অবশ্য ধোঁয়াশা রেখে দিয়েছেন তিনি।

দিলীপের তোপে মমতা
শোভন মুখে বলেছেন, এ প্রশ্নের উত্তর দেবে তাঁর নতুন দল, তিনি এর উত্তর দিতে পারেন না। বিজেপি রাজ্য সভাপাতি দিলীপ ঘোষ এই প্রশ্ন উড়িয়ে দিয়ে বলেন, আগে তো দেখুন নির্বাচন হয় কি না। ভগবান ছাড়া এটা একমাত্র জানেন মমতা বন্যো়িপাধ্যায়।












Click it and Unblock the Notifications