রাতের বিমান ধরলেন শোভন-বৈশাখী! এবার কি সত্যিই তাঁদের গন্তব্য গেরুয়া শিবির
জোর জল্পনা, বুধবারই শোভন-বৈশাখী যোগ দিচ্ছেন বিজেপিতে। সেই জল্পনার পারদ চড়িয়ে রটনা শুরু হল শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায় উভয়েই দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছেন রাতের বিমানে।
জোর জল্পনা, বুধবারই শোভন-বৈশাখী যোগ দিচ্ছেন বিজেপিতে। সেই জল্পনার পারদ চড়িয়ে রটনা শুরু হল শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায় উভয়েই দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছেন রাতের বিমানে। বুধবার দিল্লিতে বিজেপির সদর দফতরে গিয়ে তারা গেরুয়া পতাকা হাতে তুলে নিতে পারেন, তেমন সম্ভাবনাই ফের উজ্জ্বল হয়েছে।

তৃণমূলকে চরম বার্তা
তৃণমূল উঠে পড়ে লেগেছিল, শোভন চট্টোপাধ্যায় যেনতেন প্রকারে সক্রিয় রাজনীতিতে ফেরাতে। তার জন্য চেষ্টার কসুর করেনি তৃণমূল। কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে শোভন-বৈশাখী সেই পদ্ম শিবিরের দিকে ঢলে পড়লেন বলেই মনে করছে রাজনৈতিক মহল। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের ফোনের পরও বরফ গলল না। বিধানসভার ফিশারি স্যান্ডিং কমিটি থেকে পদত্যাগ করে তৃণমূলকে চরম বার্তা দিয়ে দিলেন তিনি।

বিজেপিতে যোগ আসন্ন!
বিধানসভায় না গিয়ে ফ্যাক্স-বার্তায় শোভন ইস্তফার কথা জানিয়ে দেন স্পিকারকে। এরপরই তাঁর বিজেপি যোগ নিয়ে জল্পনা শুরু হয়। বুধবারই তিনি বিজেপিতে যোগ দিতে পারেন বলে জল্পনার পারদ চড়েছে। সঙ্গে বৈশাখীকেও তিনি নিয়ে যাচ্ছেন বিজেপিতে। বিজেপিতে দুজনেই বড় সাংগঠনিক পদ পাচ্ছেন কলকাতা পুরসভার ভোটের আগে।

মাস দেড়েক পর শোভন ফের জল্পনায়
এর আগেও একাধিকবার তাঁকে নিয়ে নানা রটনা হয়েছে। লোকসভা ভোটের আগে শোভন-বৈশাখীকে প্রার্থী করা হতে পারে বিজেপিতে, এমন খবর রটেছিল। তারপর লোকসভা ভোটের পরই যখন তৃণমূল ছাড়ার হিড়িক চলছে, তখন তাদের দিল্লি যাত্রাও সেই সম্ভাবনা তৈরি করেছিল। ২ জুলাইয়ের পর আবার তাঁদের দিল্লি যাত্রা ও বিজেপি যোগ নিয়ে চলছে জল্পনা।

পার্থ-বিমানের ব্যর্থ চেষ্টা
প্রথমবার তাঁদের দিল্লি যাত্রার পর পার্থ চট্টোপাধ্যায় স্বয়ং ছুটে যান শোভনের বাড়ি। দীর্ঘ বৈঠক করে শোভকে দলে সক্রিয় হওয়ার জন্য বোঝান। কিন্তু তারপরও বরফ গলেনি। বৈঠকের বেশ কয়েকদিন পর শোভন-বৈশাখীর বিস্ফোরক সাংবাদিক সম্মেলনে বিজেপিতে যাওয়ার আভাস ছিলই। তারপর বিমান বন্দ্যোপাধ্যায়কে দিয়ে ফোন করিয়েও পালের হাওয়া কাড়তে পারল না তৃণমূল।












Click it and Unblock the Notifications