ভোটের আগে শোভন-সব্যসাচীকে তৃণমূলের কোন তালিকা থেকে বাদ দেওয়া হল ! জল্পনা কি উস্কে গেল
সামনেই ভোট যুদ্ধ। তার আগে রীতিমত লডা়ইয়ে মেজাজে রাজ্য রাজনীতির যুযুধান দুই পক্ষ বিজেপি ও তৃণমূল কংগ্রেস। উল্লেখ্য, ভোটের আগে একাধিক তৃণমূল নেতার বিজেপিতে যোগদান নিয়ে রীতিমত সরগরম ছিল রাজ্য রাজনীতি।
সামনেই ভোট যুদ্ধ। তার আগে রীতিমত লডা়ইয়ে মেজাজে রাজ্য রাজনীতির যুযুধান দুই পক্ষ বিজেপি ও তৃণমূল কংগ্রেস। উল্লেখ্য, ভোটের আগে একাধিক তৃণমূল নেতার বিজেপিতে যোগদান নিয়ে রীতিমত সরগরম ছিল রাজ্য রাজনীতি। সৌমিত্র খাঁ থেকে অর্জুন সিং এর বিজেপিতে যো গ দেওয়া নিয়ে যেমন উস্কে যায় ঘাসফুল বনাম পদ্মফুলের যুদ্ধ, তেমনই এবার তৃণমূলের স্টার ক্যাম্পেনারদের তালিকা প্রকাশিত হতেই উস্কে যাচ্ছে আরও এক বিতর্ক।

কিছুদিন আগে তৃণমূল নেতা তথা বিধাননগর পুরসভার মেয়র সব্যসাচী দত্ত বিজেপিতে যোগ দিচ্ছেন বলে খবর চাউর হয়। এর আগে মুকুল রায় আচমকাই চলে সব্য়সাচীর বাড়িতে গিয়ে দেখা করে আসেন। সব মিলিয়ে ঝড় ওঠে তৃণমূলের রাজনীতিতে। যদিও পরে তৃণমূলের তরফে জানানো হয় 'পরিস্থিতি নিয়ন্ত্রণে'। তবে বেশ কয়েকদিন ধরে শোনা যাচ্ছে, সব্যসাচী চলে গিয়েছিলেন দিল্লিতে। কেন তিনি সেখানে গিয়েছিলেন তা নিয়ে যেমন প্রশ্ন উঠছে, তেমনই তৃণমূলের তারকা প্রচারকের তালিকা থেকে সব্য়সাচীর নাম বাদ পড়া নিয়েও শুরু হয়েছে জল্পনা।
এদিকে, শুধু সব্যসাচী নন। তৃণমূলের তারকা প্রচারকদের তালিকা থেকে বাদ গিয়েছেন কলকাতার প্রাক্তন মেয়র তথা তৃণমূল নেতা শোভন চট্টোপাধ্যায়। মেয়র পদ থেকে তৃণমূল তাঁকে সরিয়ে দেওয়ার পর থেকে কার্যত রাজনীতি থেকে দূরে সরে গিয়েছেন শোভন। তবে তাঁর নামও কেন তৃমমূলের স্টার ক্য়াম্পেনার তালিকায় নেই ,তা নিয়ে উঠছে প্রশ্ন।












Click it and Unblock the Notifications