'আমি সুস্থ মানুষ', চিকিৎসা শেষ হলেও হাসপাতালে আটকে রাখার অভিযোগ শোভনের
তাঁর বিশেষ কোনও চিকিত্সা হচ্ছে না এসএসকেএম হাসপাতালে। তাই ব্যক্তিগত ‘রিস্ক বন্ড' দিয়ে বাড়ি ফেরার আবেদন জানালেন শোভন চট্টোপাধ্যায়। নিজের আইনজীবীর মারফত একইদিনে হাসপাতাল এবং জেল কর্তৃপক্ষের কাছে মোট পাঁচটি চিঠি পাঠিয়েছেন
বৈশাখীর সুরেই শোভনের দাবি তাঁকে অন্যায় ভাবে আটকে রাখছে এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষ। ছাড়া হচ্ছে না তাঁকে। আজ শনিবার হাসপাতালের বারান্দা থেকে সাংবাদিক বৈঠক করে শোভন জানিয়েছেন তাঁর আর শারীরিক অসুবিধা নেই, তিনি সুস্থই আছেন। তাঁর আইনি বিষয় বৈশাখী দেখবেন বলে জানিয়েছেন তিনি।
তাঁকে চিকিৎসকেরা ছাড়তে রাজি নন।

কিন্তু শোভন চট্টোপাধ্যাবের দাবি, তিনি সুস্থ তাই তিনি বাড়ি ফিরবেন। এদিন বিকেলে সাংবাদিক বৈঠকে তিনি জানান, তৃণমূলের বিরুদ্ধে কোনও কথা বলা হয়নি। আইনিভাবে সব ব্যবস্থা হোক সেটাই চেয়েছিলেন, চিকিৎসার ব্যাপারেও সেটাই চেয়েছিলেন বলে জানান।
নাম না করে তৃণমূল নেতা কুণাল ঘোষকেও নিশানা করেন তিনি। মনে করিয়ে দেন জেলে থাকার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়কেও আক্রমণ করেছিলেন কুণাল ঘোষ। নিজের আইনজীবী মারফত একইদিনে হাসপাতাল এবং জেল কর্তৃপক্ষের কাছে মোট পাঁচটি চিঠি পাঠিয়েছেন শোভন।
তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন বাড়িতে নিয়ে গিয়ে শোভনের চিকিৎসা করাবেন তিনি। আর তারপরই উডবার্নের বারান্দা থেকে সাংবাদিক বৈঠক করলেন প্রাক্তন মেয়র। এদিনই শোভনের বিশেষ কোনও চিকিৎসা হচ্ছে না বলে এসএসকেএম হাসপাতালে অভিযোগ করেন বৈশাখী।
শোভন জানান, শুক্রবার থেকে কিছু খাননি। অন্য দিকে, রত্নার সঙ্গে ডিভোর্সের মামলা নিয়ে মন্তব্য করেন শোভন। রত্না চট্টোপাধ্য়ায়ের নাম না করে তিনি বলেন, বেহালার বাড়িতে তিন বছর ধরে উনি আছেন। বিচ্ছেদের মামলা শেষ হলে বেহালার বাড়ি সম্পর্কে সিদ্ধান্ত নেবেন বলে জানান।
প্রসঙ্গত, এসএসকেএম সুপারকে এর আগে আইনজীবীর মাধ্যমে চিঠি দিয়ে শোভন জানিয়েছিলেন, হাসপাতালে তাঁর ঘরে রত্না দেবীকে যেন না ঢুকতে দেওয়া হয়।












Click it and Unblock the Notifications