'শোভন -বৈশাখী একসঙ্গে ৩৬৫ দিন সাদার্ন অ্যাভিনিউয়ের ফ্ল্যাটে থাকেন', বোমা ফাটালেন রত্না

কয়েক মাস আগেই তাঁদের দাম্পত্য জীবনের বিভিন্ন ঘটনা ঘিরে একের পর এক খবর উঠে আসে।

কয়েক মাস আগেই তাঁদের দাম্পত্য জীবনের বিভিন্ন ঘটনা ঘিরে একের পর এক খবর উঠে আসে। কলকাতা শহরের প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের ও তাঁর স্ত্রী রত্না চট্টোপাধ্যায়ের দাম্পত্য সংকটের কারণ হিসাবে বারবার বৈশাখী বন্দ্যোপাধ্যায়কেই নিশানা করেছেন শোভন পত্নী। এই দাম্পত্য কলহে শেষমেশ চলে আসে রাজনীতির রঙ। নিজের পদ খোয়ান প্রাক্তন মেয়র। স্ত্রী ও সন্তানদের থেকে দূরে থাকতে শুরু করেন বলে বহুবার শোভন চট্টোপাাধ্যায়ের বিরুদ্ধে অনুযোগ, ক্ষোভ উগড়ে দেন স্ত্রী রত্না। এদিন শোভন চট্টোপাধ্যয় বিজেপিতে যোগ দিতেই বিস্ফোরকন রত্না একাধিক বাণে বিদ্ধ করেন প্রাক্তন মেয়রকে।

'আমার ভাইয়ের ফ্ল্যাটে একসঙ্গে থাকেন শোভন বৈশাখী'

'আমার ভাইয়ের ফ্ল্যাটে একসঙ্গে থাকেন শোভন বৈশাখী'

এদিন শোভন চট্টোপাধ্যয়ের বিজেপিতে যোগ দান নিয়ে রত্না চট্টোপাধ্য়ায় প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেন, ' শোভন চট্টোপাধ্যায় যাঁকে বন্ধু বলে পরিচয় দেন সেই বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি আমার ভাইয়ের সাদার্ন অ্যাভিনিউয়ের ফ্ল্যাটে থাকেন ৩৬৫ x৭ দিন। কোন বন্ধু এরকম একসঙ্গে একই ফ্ল্যাটে থাকতে পারেন?' প্রশ্ন উঠে আসে রত্না চট্টোপাধ্যায়ের তরফে।

শোভন চট্টোপাধ্য়ায়ের বিজেপিতে যোগদানের নেপথ্যে কি বৈশাখী?

শোভন চট্টোপাধ্য়ায়ের বিজেপিতে যোগদানের নেপথ্যে কি বৈশাখী?

এই প্রশ্ন শুনেই ক্ষুব্ধ রত্না বলেন, শোভন চট্টোপাধ্যায় বার বার বলেছেন যে তিনি নাবালক নন, যে কারোর কথা চলবেন। ফলে কে শোভন চট্টোপাধ্যায়কে বিজেপিতে যোগদানের জন্য নিয়ে গিয়েছেন , তা তিনি বলতে পারবেন না!

'বিজেপি যদি একা শোভনবাবুকেও বসাত..'

'বিজেপি যদি একা শোভনবাবুকেও বসাত..'

এদিন নিজের ক্ষোভ উগড়ে দিয়ে রত্না বলেন, বিজেপি যেভাবে শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে বৈশাখী বন্দ্যোপাধ্য়ায়কে এক পংক্তিতে বসিয়ে সাংবাদিক সম্মেলন করেছে,তাতে বিজেপি দল হিসাবে একটি লজ্জাজনক নজির তৈরি করেছে। এমনই দাবি করেন রত্না চট্টোপাধ্যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+