শোভনের প্রত্যাবর্তন তো ঘটলই না! একুশের আগে ‘ডানা’ ছেঁটে ঘর গুছিয়ে নিল তৃণমূল
শোভন চট্টোপাধ্যায় বিজেপিতে যাওয়ার পর আদৌ সক্রিয় হয়নি গেরুয়া শিবিরে। প্রায় এক বছর হতে চলল তিনি অজ্ঞাতবাস পালন করছেন বিজেপিতেও। তাঁতে তৃণমূলে পেরানোরও কম চেষ্টা হয়নি।
শোভন চট্টোপাধ্যায় বিজেপিতে যাওয়ার পর আদৌ সক্রিয় হয়নি গেরুয়া শিবিরে। প্রায় এক বছর হতে চলল তিনি অজ্ঞাতবাস পালন করছেন বিজেপিতেও। তাঁতে তৃণমূলে পেরানোরও কম চেষ্টা হয়নি। পার্থ চট্টোপাধ্যায় তাঁর বাড়িতে পর্যন্ত গিয়েছেন, এমনকী মমতাও যোগাযোগ করেছেন, তারপরও যখন ফিরলেন না শোভন, 'ডানা'ই ছাঁটা গেল তাঁর।

শোভনের ডান হাত-বাঁ হাতরা বিচ্ছিন্ন
২০২১-এর আগে শোভনের কেন্দ্রে বিকল্প খোঁজা শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যে অনেক নামই ভেসে উঠেছে। সেইসব নাম নিয়ে চর্চা চলছে। তার আগে তৃণমূল অতি সন্তর্পণে শোভনের ডান হাত-বাঁ হাতদের বিচ্ছিন্ন করে দিয়েছেন তাঁর থেকে। পার্থ চট্টোপাধ্যায় খুব সুচারুভাবে সেই কাজ করেছেন। ফলে শোভন অন্য দলে সক্রিয় হলেও সেভাবে আর পাশে পাবেন না অনুগামীদের।

শোভন সিদ্ধান্ত নিতে পারেননি ১ বছরেও
শোভনের অনুগামীরা সকলেই এখন তৃণমূলে দায়িত্বপূর্ণ কাজে রয়েছেন এবং গুরুত্বের আসনেই বহাল হয়েছেন। শুধু শোভন এখনও নিষ্ক্রিয় হয়েই রয়ে গিয়েছেন ঘরবন্দি। গত এক বছর ধরেও শোভন কোনও সিদ্ধান্ত নিতে পারেননি। নিতান্তই ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ অন্ধকারেই রয়ে গিয়েছে।

শোভনকে নিয়ে ভাবা ছেড়ে দিয়েছে তৃণমূল
বান্ধবী বৈশাখী সেতু হয়েও কোনও সুরাহা করতে পারেননি। মমতার সঙ্গে বৈঠক পর্যন্ত করেছেন। তারপর রত্নার কাঁধ থেকে দায়িত্বও সরিয়ে নেওয়া হয়েছে, তবু শোভনের ঘরওয়াপসি ঘটেনি। আবার বিজেপিতেও সক্রিয় হননি তিনি। শেষমেশ শোভন ঘনিষ্ঠ নেতাদের তৃণমূলে যোগ্য সম্মান দিয়ে শোভনকে নিয়ে ভাবা ছেড়ে দিয়েছে তৃণমূল।

তৃণমূল কোনও ফাঁক রাখতে চাইছে না ২০২১-এ
শোভনের এলাকায় দায়িত্ব দেওয়া হয়েছে তাবড় কাউন্সিলর, বরো চেয়ারম্যান, মেয়র পারিষদ থেকে শুরু করে রত্না চট্টোপাধ্যায় ও শোভন ঘনিষ্ঠ অনেক নেতাকেও। তবুও বেহালা পূর্ব নিয়ে ভাবিত তৃণমূল। শেষমেশ সেলিব্রিটি প্রার্থী দিয়ে বেহালা পূর্বের গড় রক্ষা করা হতে পারে। তৃণমূল কোনও ফাঁক রাখতে চাইছে না ২০২১-এ জয়লাভ করতে।

২০২১-এর নির্বাচনের আগে শোভন কোন পথে
শোভনের অবর্তমানে তাঁর ঘনিষ্ঠরা এখন তৃণমূলকে জেতাতে তৎপর। দল যাঁর নাম প্রার্থী হিসেবে ঠিক করে দেবে তাঁর জন্যই কাজ করবেন শোভনঘনিষ্ঠরা। এমন প্রতিজ্ঞ নিয়েই এবার বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে নেমেছেন তাঁরা। এখন দেখরা শোভন কোন পথ নেন, তিনি কী করেন ২০২১-এর নির্বাচনের আগে।












Click it and Unblock the Notifications