এসএসকেএম হাসপাতালে বৈশাখীই সব, স্ত্রীর পর এবার কেবিনে ছেলেকে নিয়ে ধুন্ধুমার কাণ্ড শোভনের
শুক্রবার কলকাতা হাইকোর্টের নির্দেশের পরে উডবার্ন ওয়ার্ডে ভর্তি নেতাদের একঘর থেকে অন্য ঘরে গিয়ে কথা বলতে দেখা গিয়েছে। যা ইতিমধ্যেই ভাইরাল। এর আগে সামনে এসেছে হাসপাতাল সুপারকে দেওয়া শোভন চট্টোপাধ্যায়ের (sovan chatterje
শুক্রবার নারদা মামলায় (narada sting operation) কলকাতা হাইকোর্টের (calcutta high court) নির্দেশের পরে এসএসকেএম (sskm) উডবার্ন ওয়ার্ডে ভর্তি নেতাদের একঘর থেকে অন্য ঘরে গিয়ে কথা বলতে দেখা গিয়েছে। যা ইতিমধ্যেই ভাইরাল। এর আগে সামনে এসেছে হাসপাতাল সুপারকে দেওয়া শোভন চট্টোপাধ্যায়ের (sovan chatterjee) আইনজীবী চিঠি। তবে যা সামনে আসেনি তা হল ছেলে ঋষির সঙ্গে উডবার্ন ওয়ার্ডের শোভন চট্টোপাধ্যায়ের ঝামেলার কথা।

বুধবার হাসপাতাল সুপারকে চিঠি
সোমবার রাত থেকেই টানাপোড়েন। শোভন চট্টোপাধ্যায়ের প্রেসিডেন্সি জেল যাওয়ার খবরে সেখানে ছুটে গিয়েছিলে স্ত্রী রত্না চট্টোপাধ্যায় এবং বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। পরের দিন ভোরেই হাসপাতালে ভর্তি হন শোভন চট্টোপাধ্যায়। পরবর্তী সময়ে হাসপাতালে গিয়েছেন স্ত্রী রত্না চট্টোপাধ্যায় এবং ছেলে ঋষি। কিন্তু তা পছন্দ হয়নি বৈশাখীর পাশাপাশি শোভন চট্টোপাধ্যায়েরও। যা নিয়ে বুধাবর শোভন চট্টোপাধ্যায়ের আইনজীবী প্রীতমপ্রিয় দাশগুপ্ত হাসপাতাল কর্তৃপক্ষকে চিঠি লিখে বলেছিলেন, তাঁর মক্কেলের অবস্থা ভাল নয়। এছাড়াও স্ত্রী রত্না চট্টোপাধ্যায়ের সঙ্গে বিবাহ বিচ্ছেদের প্রক্রিয়া চলছে। এই কারণে যাতে হাসপাতালে গিয়ে বিশৃঙ্খলা তৈরি করতে না পারেন, তার জন্য স্ত্রী রত্না চট্টোপাধ্যায়কে যেন উডবার্ন ওয়ার্ডের কাছাকাছি যেতে না দেওয়া হয়।

বুধবার বাবার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন ছেলে
সোমবারের পাশাপাশি মঙ্গলবারও শোভন চট্টোপাধ্যায়কে নিয়ে সক্রিয় থাকতে দেখা গিয়েছিল রত্না চট্টোপাধ্যায় এবং ঋষি চট্টোপাধ্যায়কে। কিন্তু বুধবারের চিঠির জেরে ওইদিন বিকেলে বোনকে নিয়ে বাবার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন ঋষি। সূত্রের খবর অনুযায়ী, সেই সময়ই শোভন চট্টোপাধ্যায় নাকি ছেলের দিকে তেড়ে যান এবং উডবার্নের কেবিন থেকে বেরিয়ে যেতে বলেন। পাশাপাশি স্ত্রী রত্না সম্পর্কেও বেশ কিছু আপত্তিজনক মন্তব্য করেন বলে অভিযোগ। যার জেরে শোভন চট্টোপাধ্যায়ের ছেলে পাশের কেবিনে থাকা অপর সিনিয়র নেতার কাছে যান। ওই নেতা সব শুনে বলেন, বাবা শোভনের কাছে গিয়ে ক্ষমা চাইতে। যদিও সেই সময় ছেলে ঋষি আর বাবার কেবিনে ঢুকতে পারেননি।

যেতে হবে না বাবার কাছে
এই ঘটনার পরে রত্না চট্টোপাধ্যায় ছেলেকে বলেছেন, বাবার কাছে আর না যেতে। বিষয়টিকে লজ্জাজনক বলেও বর্ণনা করে তিনি বলেছেন, বিপদের সময় পাশে দাঁড়াতে চাইলেও, তা করতে দিলেন না শোভন চট্টোপাধ্যায়ই। তিনি আরও বলেছেন, শোভন চট্টোপাধ্যায় যদি মনে করেন, বৈশাখী থাকলেও চলবে, তাহলে তাই হোক।

একঘর থেকে অন্য ঘরে নেতা-মন্ত্রীরা
উডবার্ন ওয়ার্ডে ভর্তি রাজ্যে তিন নেতা-মন্ত্রী অসুস্থ। কিন্তু শুক্রবার সন্ধের পরে দেখা গেল অন্য চিত্র। শোভন চট্টোপাধ্যায়ের ১০৬ নম্বর কেবিন থেকে বেরিয়ে ১০২ নম্বর কেবিনে গেলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। ১৮ মে থেকে সেই কেবিনেই রয়েছেন সুব্রত মুখোপাধ্যায়। আবার কিছুক্ষণ পরে সেই ঘর থেকে বেরোতে দেখা যায় মদন মিত্রকে। তাঁর পিছনেই ছিলেন শোভন-বৈশাখী। মদন মিত্রকেও দেখা যায় শোভন চট্টোপাধ্যায়ের ঘরে ঢুকতে। ফলে প্রশ্ন ওঠে, তাঁরা তো অসুস্থ। আর আদালতের নির্দেশ অনুযায়ী গৃহবন্দী। সেই পরিস্থিতিতে কীভাবেই বা একসঙ্গে থাকতে পারেন তাঁরা। পাশাপাশি এঁদের সঙ্গে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications