বিজেপিতে যোগ দিয়ে বিস্ফোরক শোভন! জানালেন দলত্যাগের কারণ
বিজেপিতে যোগ দিয়ে বিস্ফোরক প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। পুরনো দল তৃণমূল পঞ্চায়েত নির্বাচনে যেভাবে বিরোধীদের পদদলিত করেছে,প্রার্থী দিতে বাধা দিয়েছে
বিজেপিতে যোগ দিয়ে বিস্ফোরক প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। পুরনো দল তৃণমূল পঞ্চায়েত নির্বাচনে যেভাবে বিরোধীদের পদদলিত করেছে, প্রার্থী দিতে বাধা দিয়েছে, সেই কারণের কথা উল্লেখ করেন বিজেপির সদর দফতর থেকে। তিনি বলেছেন নেতিবাচক রাজনীতি করতে চান না।

মজবুত ভারত গড়ার লক্ষ্য নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপিতে যোগ দেওয়ার অন্যতম কারণও সেটি। তবে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে সেরকম কিছু বলতে শোনা যায়নি শোভন চট্টোপাধ্যায়কে।
এদিন শোভন চট্টোপাধ্যায় বিজেপিতে যোগ দেওয়ার কারণ নিয়ে প্রথমেই উল্লেখ করেন পঞ্চায়েত নির্বাচনে গণতন্ত্র হরণ করার কথা। প্রসঙ্গত সেই নির্বাচনে তৃণমূল কংগ্রেস বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৩৪ শতাংশ আসনে জয়ী হয়েছিল। শোভন চট্টোপাধ্যায় বলেছেন, দলের মধ্যে বিষয়টি নিয়ে তিনি প্রশ্ন তুলেছিলেন। পাশাপাশি তিনি বলেন, মজবুত ভারত গড়ার লক্ষ্য নিয়েছেন মোদী। তবে তিনি কোনও রকমের নেতিবাচক রাজনীতি করতে চান না বলেও জানিয়ে দিয়েছেন।












Click it and Unblock the Notifications