বৈশাখী-ঝড় ফের আছড়ে পড়ল রত্নার জীবনে! বসতবাড়ি বিক্রিতে মোক্ষম চাল শোভনের

বৈশাখী-ঝড় ফের আছড়ে পড়ল রত্নার জীবনে! বসতবাড়ি বিক্রিতে মোক্ষম চাল শোভনের

রত্না-শোভন-বৈশাখীর ত্রিকোণ সম্পর্কের মাঝে ফের চলে এল সম্পত্তির আকচাআকচি। সম্প্রতি রত্না হুঁশিয়ারি দিয়েছিলেন, তিনি না চাইলে কোনওদিন বিয়ে করতা পারবেন না শোভন-বৈশাখী। কেননা তিনি ডিভোর্স দেবেন না। তারপরই পাল্টা চাল দিলেন শোভন। নিজের বসতবাড়ি তিনি বিক্রি করে দিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু কেন এই পদক্ষেপ নিলেন শোভন-বৈশাখী। প্রশ্ন উঠে পড়ল আবার

শোভন বসতবাড়ি বিক্রি করে দিলেন বান্ধবী বৈশাখীকে

শোভন বসতবাড়ি বিক্রি করে দিলেন বান্ধবী বৈশাখীকে

শোভন চট্টোপাধ্যায় ও তাঁর স্ত্রী রত্না চট্টোপাধ্যায়ের ডিভোর্স মামলা চলছে। আদালতের লড়াইয়ের মাঝে শোভন বসতবাড়ি বিক্রি করে দিলেন বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে। বাড়ির আর্থিক মূল্য এক কোটি টাকা। শোভনের হাতে ওই এক কোটি বৈশাখী তুলে দিয়েছেন বলে দাবি করা হয়েছে। এখন সম্পর্কের টানাপোড়েনের মাঝে নতুন মোড় এনেছে সম্পত্তি বিবাদ।

শোভনের বাড়ি কিনে রত্নাকে বার্তা বৈশাখীর

শোভনের বাড়ি কিনে রত্নাকে বার্তা বৈশাখীর

শোভন চট্টোপাধ্যায়ের বাড়ি কিনে নিয়েছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিকভাবেই রত্নার অধিকার নেই ওই বাড়ির উপর। বৈশাখী সাফ জানিয়েছেন, যেহেতু আমি বাড়িটি কিনে নিয়েছি, তাই রত্না চট্টোপাধ্যায়ের কাছে আমার অনুরোধ সসম্মানে বাড়িয়ে ছেড়ে দেওয়ার জন্য। তা না হলে আমাকে আদালতের দ্বারস্থ হতে হবে।

শোভন কপর্দকশূন্য হয়ে বাড়ি বিক্রি করলেন!

শোভন কপর্দকশূন্য হয়ে বাড়ি বিক্রি করলেন!

শোভন চট্টোপাধ্যায় জানিয়েছেন, তিনি কপর্দকশূন্য হয়ে পড়েছেন। তাই তাঁকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। মামলা চালানোর জন্য যে টাকার প্রয়োজন তা তাঁর কাছে নেই। সে জন্যই এই বাড়ি বিক্রিয় সিদ্ধান্ত বলে জানিয়েছেন শোভন চট্টোপাধ্যায়। এখন দেখার শোভন চট্টোপাধ্যায়ের এই সিদ্ধান্তের পর কোন দিকে মোড় নেয় পরিস্থিতি।

রত্নাকে চরম বার্তা, নেপথ্যে কি ডিভোর্সের অঙ্ক

রত্নাকে চরম বার্তা, নেপথ্যে কি ডিভোর্সের অঙ্ক

এখন প্রশ্ন উঠেছে, শোভন চট্টোপাধ্যায় কপর্দকশূন্য হয়ে টাকার প্রয়োজনে বাড়ি বিক্রি করলেন, নাকি শোভন চট্টোপাধ্যায় বাড়ি বিক্রি করে রত্নাকে চরম বার্তা দিলেন। রত্না ডিভোর্স দিচ্ছেন না, তাই কি তিনি বাড়ি বিক্রি করে সবক শেখালেন তাঁকে? এখন দেখার রত্না কী অবস্থান নেন। আর শোভন চট্টোপাধ্যায় বা বাড়ির বর্তমান মালিক বৈশাখী বন্দ্যোপাধ্যায় কোন পথে এগোন।

শোভনের বাড়ি বিক্রি, বৈশাখীর বাড়ি কেনা আর রত্না

শোভনের বাড়ি বিক্রি, বৈশাখীর বাড়ি কেনা আর রত্না

সম্প্রতি বৈশাখী বন্দ্যোপাঘ্যায় তাঁর স্বামী মনোজিৎ মণ্ডলের কাছে বিবাহ-বিচ্ছেদ চেয়েছেন। তারপর থেকেই শোভন-বৈশাখীর বিয়ে নিয়ে জল্পনা শুরু হয়েছে। বৈশাখী জানিয়েছেন, শোভনের সঙ্গে তাঁর বিয়ে হবে কি না, তা বলবে সময়। তারপরই রত্না বলেন, শোভন-বৈশাখীর বিয়ে কোনওদিনই হবে না। কারণ তিনি ডিভোর্স দেবেন না শোভনকে। তারপর শোভনের বাড়ি বিক্রি আর বৈশাখীর সেই বাড়ি কেনা নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে। রত্না পাল্টা জানিয়েছেন, আইনি চিঠি পেলে তিনি যা ব্যবস্থা নেওয়ার নেবেন।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+