শোভন চট্টোপাধ্যায়কে ওয়াই ক্যাটাগরি নিরাপত্তা ফিরিয়ে দিল রাজ্য
ভাইফোঁটার উপহার হিসেবে কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়কে ওয়াই ক্যাটাগরি নিরাপত্তা ফিরিয়ে দিল রাজ্য সরকার।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে ভাইফোঁটার দিন পৌঁছে যান বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায় এবং তার বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। যদিও কালীঘাট থেকে ফিরে এনিয়ে কোনও প্রতিক্রিয়া দেননি প্রাক্তন মেয়র। তবে মুখ্যমন্ত্রীর বাড়িতে যাওয়া নিয়ে শোভন চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে বিবৃতি দেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ সহ বিজেপির একাধিক নেতৃত্ব।
মুখ্যমন্ত্রীর বাড়িতে ভাইফোঁটা নিতে যাওয়াকে কেন্দ্র করে শোভন চট্টোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের ফিরে যাওয়া নিয়ে জোর জল্পনা মাঝেই ক্যাটাগরির নিরাপত্তা ফিরিয়ে দেওয়ায় নতুন করে শোভন চট্টোপাধ্যায় কে নিয়ে ফের আলোচনা রাজনৈতিক মহলে।












Click it and Unblock the Notifications