শোভন বিজেপির ডাকে সাড়া দিয়ে দিল্লি যাচ্ছেন না, ফের একরাশ জল্পনা বাড়ালেন বৈশাখী

শোভন চট্টোপাধ্যায় ফের জল্পনা বাড়ালেন। ৪৮ ঘণ্টা আগে বিজেপির ডাক পেয়ে তিনি ২০ মাসের অজ্ঞাতবাস কাটাবেন বলে মনে হয়েছিল রাজনৈতিক মহলের।

বিজেপির ডাকে শেষপর্যন্ত দিল্লি যাওয়া বাতিল করলেন শোভন চট্টোপাধ্যায়। একইসঙ্গে তিনি ফের জল্পনা বাড়িয়ে তুললেন। ৪৮ ঘণ্টা আগে বিজেপির ডাক পেয়ে ইঙ্গিত দিয়েছিলেন বৈঠকে যোগ দেওয়ার। চর্চা শুরু হয়েছিল অবশেষে বিজেপিতে সক্রিয় হতে চলেছেন প্রাক্তন মন্ত্রী তথা কলকাতার মেয়র শোভন। কিন্তু সমস্তে জল্পনা নিবৃত্তি ঘটালেন এক লহমায়।

শোভন দিল্লি যাচ্ছেন না! কী বললেন বৈশাখী

শোভন দিল্লি যাচ্ছেন না! কী বললেন বৈশাখী

২০২১ বিধানসভা নির্বাচনের পরিকল্পনা বৈঠকে যোগ দেওয়ার ব্যাপারে ইঙ্গিত দিয়েছিলেন শোভন। শেষপর্যন্ত সমস্ত জল্পনা উড়িয়ে শুক্রবার শোভন বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন, শোভন দিল্লি যাচ্ছেন না। ২৭ জুলাই দিল্লি যাওয়ার সিদ্ধান্ত তিনি বাতিল করেছেন। তবে এ প্রসঙ্গে বৈশাখী জানিয়েছেন প্রয়োজন পড়লে ভার্চুয়াল বৈঠকের পথ খোলা আছে।

শোভন কেন দিল্লি যাত্রা বাতিল করলেন

শোভন কেন দিল্লি যাত্রা বাতিল করলেন

এখানে উল্লেখ্য, শোভন দিল্লির বৈঠকে যোগ দেওয়ার আমন্ত্রণ পেয়েছেন। এ প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, তাঁর কাছে এমন কোনও তথ্য নেই। আর শোভন চট্টোপাধ্যায় ওই বৈঠকে যোগদানের ‘উপযুক্ত' নন বলেও তিনি মন্তব্য করেন। এখন প্রশ্ন তার পরিপ্রেক্ষিতেই কি শোভন তাঁর দিল্লি যাত্রা বাতিল করলেন।

দিলীপের মন্তব্য প্রসঙ্গে বৈশাখী কী বললেন

দিলীপের মন্তব্য প্রসঙ্গে বৈশাখী কী বললেন

দিলীপের মন্তব্য প্রসঙ্গে বৈশাখী বলেন, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব খুবই আন্তরিকতার সঙ্গে আমন্ত্রণ জানিয়েছিল শোভনবাবুকে। এ কথা অস্বীকার করা যাবে না। আর কেন্দ্রীয় নেতৃত্ব যখন ডেকেছ, তখন রাজ্যের কোনও নেতা কী বলল, তাতে কিছু এসে যায় না। শোভনবাবু সেই কারণে দিল্লি যাওয়া বাতিল করেননি।

শোভন-বৈশাখীকে ডাল-ভাত বলে ব্যাখ্যা করেছিলেন দিলীপ

শোভন-বৈশাখীকে ডাল-ভাত বলে ব্যাখ্যা করেছিলেন দিলীপ

উল্লেখ্য, শোভন বিজেপিতে আসার পর দিলীপ ঘোষের একটি মন্তব্য নিয়েই তিক্তার সূত্রপাত। শোভন-বৈশাখীকে ডাল-ভাত বলে ব্যাখ্যা করেছিলেন দিলীপ। সংবর্ধনা মঞ্চে তা ভালোভাবে নেননি বৈশাখী। সেখানেই প্রতিবাদে মুখর হয়েছিলেন। তারপর থেকে বিজেপির কোনও অনুষ্ঠানে তাঁরা যাননি। উল্টে তাঁদের তৃণমূলে ফেরার পথ সুগম হয়েছি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+