মমতা-শরণে বৈশাখী! বিজেপির ‘মুখ’ নাকি শোভনের ‘ঘরওয়াপসি’, জোর চর্চা শুরু
পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে ইতিমধ্যে বেশ কয়েকবার দেখা করেছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। এবার মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায়ের শরণ নিলেন তিনি। বেশ কিছুক্ষণ কথা হল দু’জনের।
পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে ইতিমধ্যে বেশ কয়েকবার দেখা করেছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। এবার মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায়ের শরণ নিলেন তিনি। বেশ কিছুক্ষণ কথা হল দু'জনের। বৈশাখীর এই পদক্ষেপে রাজনৈতিক সমীকরণ নয়া মোড় নিল। রাজনৈতিক মহলের অভিমত, এবার মমতার দরবারে হাজির হয়েছেন বৈশাখী। ফলে শোভনকে নিয়ে জল্পনা আরও বাড়ল।

হঠাৎ নবান্নে বৈশাখী, জল্পনা
বৃহস্পতিবার হঠাৎ নবান্নে দেখা যায় বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে। তিন কেন হঠাৎ নবান্নে এলেন, কেনই বা তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন, তা নিয়ে জোর চর্চা চলছে। তাঁদের মধ্যে কী কথা হয়েছে, শোভনকে নিয়ে কোনও কথা হয়েছে কি না তা নিয়েও জল্পনা চলছে।

বৈশাখী-মমতা সাক্ষাতে জল্পনা
বৈশাখীর মতা-সাক্ষাতের আগেই রাহুল সিনহা বলেছিলেন কলকাতা পুরসভায় বিজেপির মুখ হতে চলেছেন শোভন চট্টোপাধ্যায়। তাঁর এহেন বার্তার পরই বৈশাখী-মমতা সাক্ষাতে জল্পনা বাড়ল। শোভনের ঘরওয়াপসি নিয়ে ফের চর্চা শুরু হয়ে গিয়েছে। বৈশাখী এই বিষয়ে তাৎপর্যপূর্ণ উত্তর দিয়েছেন।

দু-একদিনের মধ্যেই স্পষ্ট
মমতার সঙ্গে সাক্ষাতের পর বৈশাখী বলেন, আমি আশাবাদী চটজলদি সমস্যার সমাধান হয়ে যাবে এবার। তৃণমূল সুপ্রিমো সমস্ত সমস্যারই সমাধান করেন তড়িঘড়ি। এক্ষেত্রেও তা হবে বেল মনে করছি। আমার ধারণা, দু-একদিনের মধ্যেই স্পষ্ট হয়ে যাবে সবকিছু।

তৃণমূল সুপ্রিমোর আসরে
রাজনৈতিক মহলের মতে, বিজেপি শোভনকে নিয়ে তৎপরতা বাড়ানোর পরই তৃণমূল সুপ্রিমোর আসরে নেমেছেন। তিনি বিজেপি শিবিরের সক্রিয়তা আটকাতে চাইছেন এইভাবেই। বৈশাখীর হঠাৎ নবান্নে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার পর এমন ধারণাও জন্ম নিয়েছে যে, শোভন চট্টোপাধ্যায়ও তৃণমূলেই ভবিষ্যৎ দেখছেন।

তৃণমূলে ফেরা প্রসঙ্গে
শোভনের বিধানসভা ক্ষেত্রে রত্নার গুরুত্ব বৃদ্ধির পরই নড়চড়ে বসেন বান্ধবী বৈশাখী। তিনি ছুটে যান পার্থর বাড়িতে। এবার তিনি নবান্নে গিয়ে দেখা করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। একইসঙ্গে তিনি বুঝিয়ে দেন, বিজেপি তাঁর কাছে ক্লোজড চ্যাপ্টার। আর তৃণমূলে ফেরা প্রসঙ্গে তাঁর উক্তি, রাজনীতিতে অসম্ভব কিছু নেই।












Click it and Unblock the Notifications