বিজেপি 'দান' করে দিয়েছে শোভনকে! মমতা আর একবার ডাকলেই ‘এন্ট্রি’ তৃণমূল কংগ্রেসে
বিজেপি তো দান করে দিয়েছেন এক টাকায় কুড়িয়ে পাওয়া নেতা শোভন চট্টোপাধ্যায়কে। তখন থেকেই তাঁর তৃণমূলে ফেরার জল্পনা আরও তীব্র হয়েছে।
বিজেপি তো দান করে দিয়েছেন এক টাকায় কুড়িয়ে পাওয়া নেতা শোভন চট্টোপাধ্যায়কে। তখন থেকেই তাঁর তৃণমূল কংগ্রেসে ফেরার জল্পনা আরও তীব্র হয়েছে। এই অবস্থায় রাজনৈতিক মহলে প্রশ্ন তবে কি মমতা তাঁকে এবার দলীয় বৈঠকেই একেবারে ডেকে নেবেন। রাজ্য-রাজনীতিতে চমক দিয়ে ফের শোভনের ঘর ওয়াপসি হবে ৭ নভেম্বর।

শোভন এখনও তৃণমূলের বিধায়ক
আগামী ৭ নভেম্বর দলীয় বিধায়কদের সঙ্গে বৈঠকে বসছেন মমত বন্দ্যোপাধ্যায়। নিয়ম অনুযায়ী শোভন এখনও তৃণমূলের বিধায়ক। দল তাঁকে বহিষ্কারও করেনি। ফলে শোভনের জন্য দুয়ার খোলাই রয়েছে তৃণমূলের। এখন শোভনের সদিচ্ছা আর একবার মমতার ডাকের উপর সমস্ত কিছু নির্ভর করছে।

মমতা আর একবার ডাকলেই
ভাইফোঁটায় যেমন মমতার এক ডাকে সাড়া দিয়েই কালীঘাটে ছুটেছিলেন, তেমনই আর একবার ডাক পেলে তিনি যে বিধায়কদের বৈঠকে উপস্থিত হবেন না তার গ্যারান্টি কোথায়। আর তার থেকেও বড় কথা, শোভনের ডাক পাওয়ার সম্ভাবনাও প্রবল।

যাওয়া-আসার মা্ঝে শোভন-বিতর্ক
১৪ আগস্ট মুকুলের হাত ধরে বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই শোভনকে ও বৈশাখীকে নিয়ে বিতর্ক দানা বাঁধে। দেবশ্রী রায়কে নিয়ে বিতর্কের শুরু। তারপর শোভনের সংবর্ধনা মঞ্চ থেকে ডাল-ভাত বিতর্কে সুর পঞ্চমে ওঠে। ক্রমেই দূরে সরে যেতে থাকেন শোভন। বিজেপিতে গিয়ে মুক্ত বাতাস পাননি মমতার স্নেহের কানন। শেষমেশ জল্পনা শুরু হয় তাঁর ঘরওয়াপসি নিয়ে।

শোভন ফিরছেন সত্যিই!
শোভন ভাইফোঁটায় কালীঘাটে যাওয়ার পরই জল্পনার পারদ চড়ে গেল তাঁর ঘরওয়াপসি নিয়ে। রাজনৈতিক মহল ব্যাখ্যা দিতে শুরু করে মমতার বাড়িতে গিয়ে ভাইফোঁটা নেওয়া শোভনের ‘ঘরে' ফেরারই সংকেত। আবার বিজেপি ছেড়ে তিনি ফিরছেন তৃণমূল কংগ্রেসে।












Click it and Unblock the Notifications