নতুন বছরের শুরুতেই শোভন-বৈশাখী 'ঝড়'! পদ ও অফিস প্রাপ্তির পর বিজেপির বড় সম্মান

বিজেপির (bjp) প্রচারে এবার কি শোভন (sovan chatterjee) ও বৈশাখী (baishakhi banerjee) ঝড়? প্রথমবার বিজেপির প্রচারে নামা শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের জন্য থাকছে বিজেপির মেগা রোড শো। এই রোড শোতে শে

বিজেপির (bjp) প্রচারে এবার কি শোভন (sovan chatterjee) ও বৈশাখী (baishakhi banerjee) ঝড়? প্রথমবার বিজেপির প্রচারে নামা শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের জন্য থাকছে বিজেপির মেগা রোড শো। এই রোড শোতে শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে থাকবেন কৈলাশ বিজয়বর্গীয়ও (kailash vijayvarghiya)।

সোমবার প্রচারে নামছেন শোভন ও বৈশাখী

সোমবার প্রচারে নামছেন শোভন ও বৈশাখী

সোমবার প্রচারে নামছেন শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়। ৭৪ নম্বর ওয়ার্ডে ওইদিন হবে বিজেপির তরফে মেগা রোড শো। বাইক মিছিলের পিছনে থাকবে হুগখোলা জিপ। সেই জিপে সওয়ার হবেন কলকাতার প্রাক্তন মহানাগরিক শোভন চট্টোপাধ্যায়, বৈশাখী বন্দ্যোপাধ্যায়। থাকবেন কৈলাশ বিজয়বর্গীও। বিজেপির দাবি, ওইদিন থেকেই কলকাতায় শোভন-বৈশাখীর ঝড় উঠতে চলেছে।

তৃণমূলকে পরাস্ত করতে পরিকল্পনা শোভনের

তৃণমূলকে পরাস্ত করতে পরিকল্পনা শোভনের

সোমবারের কর্মসূচির কথা জানানো হয়েছে শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে। এব্যাপারে বৈশাখী বন্দ্যোপাধ্যায় বলেছেন, শোভন চট্টোপাধ্যায় এবং কৈলাশ বিজয়বর্গীয় উভয়েই স্টার। তিনি আরও বলেন, কলকাতার অলিগলি চেনেন শোভন চট্টোপাধ্যায়। ফলে তৃণমূলকে পরাস্ত করতে পরিকল্পনা করছেন শোভন চট্টোপাধ্যায়।

গত রবিবারে পদ শোভন-বৈশাখীকে

গত রবিবারে পদ শোভন-বৈশাখীকে

গত রবিবার ২৭ ডিসেম্বর শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের জন্য সাংগঠনিক পদের কথা ঘোষণা করেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, কলকাতা জোনের জন্য অবজারভার করা হয়েছে শোভন চট্টোপাধ্যায়কে। সঙ্গে কনভেনর করা হয়েছে দেবজিৎ সরকারকে। দেবজিৎ সরকারের সঙ্গে কো-কনভেনর করা হয় বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে। তাঁর সঙ্গেই অপর কো-কনভেনর করা হয় শঙ্কুদেব পণ্ডাকে। বিজেপিতে যোগ দেওয়ার পর থেকে সক্রিয় থাকতে দেখা যায়নি শোভন, বৈশাখী কাউকেই। নতুন দলে মর্যাদা নিয়েও প্রশ্ন তুলেছিলেন তাঁরা। তবে পদপ্রাপ্তির সঙ্গে সঙ্গে সেই অভিযোগ থেকে মুক্তি পায় গেরুয়া শিবির।
প্রসঙ্গত উল্লেখ্য নভেম্বরে অমিত শাহের কলকাতা সফরের সময় নিউটাউনের পাঁচতারা হোটেলে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সঙ্গে দেখা করেছিলেন শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়। জানা যায়, সেই সময় রাজ্য সম্পর্কে বেশ কিছু তথ্য অমিত শাহের হাতে তুলে দিয়েছিলেন শোভন চট্টোপাধ্যায়। এর পাশাপাশি শিক্ষা দফতরের বিরুদ্ধে রাজ্যপালের কাছে অভিযোগ করেছিলেন তাঁরা। তবে তারপরেই বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে বদলি করে দেওয়া হয়। অন্যদিকে বৈশাখীও পদে ইস্তফা দেন।

বিজেপি অফিসেই আলাদা ঘর শোভন, বৈশাখী

বিজেপি অফিসেই আলাদা ঘর শোভন, বৈশাখী

গত রবিবারে পদপ্রাপ্তির পরেই বিজেপির সেন্ট্রাল এভিনিউ-এর অফিসে, আলাদা ঘরের বন্দোবস্ত করা হয় শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের জন্য। মূলত সেখানে থাকা মুকুল রায়ের ঘরটিই দেওয়া হয়েছে তাঁদের। বিজেপির তরফে কলকাতা জোনের দায়িত্ব অর্পণ করা হয়েছে কেন্দ্রীয় নেতা সুনীল বনশালের ওপরে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+