মমতাকে তুলেছিল বিজেপি, সেই বিজেপিই এবার টেনে নামাবে, হুঙ্কার শোভনের

মমতা বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে তুলে ধরেছিল বিজেপি। বিজেপিই মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর দলের নাম ও নিশানা মিটিয়ে দেবে।

মমতা বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে তুলে ধরেছিল বিজেপি। বিজেপিই মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর দলের নাম ও নিশানা মিটিয়ে দেবে। বিজেপির রাজ্য দফতরে প্রবেশ করে মমতার স্নেহের কাননই হুঙ্কার ছাড়লেন এবার। সদ্য গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন শোভন ওরফে কানন। কাননে পদ্ম ফুটতে না ফুটতেই তৃণমূলকে চ্যালেঞ্জ ছুড়লেন তিনি।

মমতাকে বাংলায় মসনদে বসিয়েছিল বিজেপি, বিজেপিই টেনে নামাবে

শোভন বলেন, বিজেপি হাত ধরে টেনে না তুললে মমতা বন্দ্যোপাধ্যায় কোনওদিন বাংলার মসদনে বসতে পারতেন না। বিজেপির কল্যাণেই তিনি বসেছিলেন বাংলার মসনদে। আর তাঁর ভুল নীতিতে তৃণমূল সরকারের পতন ঘটবে সেই বিজেপির হাতেই।

শোভনের কথায়, বাংলায় বিজেপির সঙ্গে জোট করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা নিজে অটলবিহারী মন্ত্রিসভায় রেলমন্ত্রী হয়েছিলেন। মমতার বাড়িতেও এসেছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী। সেই ছবি সম্প্রতি কার্টুন আকারে টুইট করেছে তৃণমূল। এবার বিজেপির সঙ্গে সেই সম্পর্ক তুলে ধরেই খোঁটা দিলেন শোভন।

এদিন বিজেপি পরিবারে শোভন-বৈশাখীকে স্বাগত জানানো হয়। রাজ্য দফতরে সংবর্ধনা দেওয়া হয় তৃণমূলের সঙ্গে ২২ বছরের সম্পর্ক ত্যাগ করে বিজেপি শিবিরে সদ্য নাম লেখানো শোভন চট্টোপাধ্যায় ও তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে। তবে তাঁদের গৃহপ্রবেশের দিনেই ডাল-ভাত বিতর্ক মাথাচাড়া দিয়ে ওঠে দিলীপ ঘোষের রসিকতায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+