জল্পনার অবসান! বিজেপিতে যোগ দিলেন শোভন-বৈশাখী

বিজেপিতে যোগ দিলেন শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়। এদিন বিকেল ৫ টা নাগাদ দিল্লি বিজেপির সদর দফতরে এই যোগদানপর্ব সম্পন্ন হয়।

সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে বিজেপিতে যোগ দিলেন শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়। এদিন বিকেল ৫ টা নাগাদ দিল্লি বিজেপির সদর দফতরে এই যোগদান পর্ব সম্পন্ন হয়। ভোটের আগেও জল্পনা তৈরি হয়েছিল এই দুজনের বিজেপিতে যোগদান নিয়ে। যদিও সেই সময় তা হয়নি। এদিন বিজেপি সদর দফতরে শোভন-বৈশাখীকে স্বাগত জানান বিজেপি নেতা অরুণ সিং। ছিলেন বিজেপির কার্যকরী সভাপতি জেপি নাড্ডাও। মুকুল রায়কে পায়ে হাত দিয়ে প্রণাম করতে দেখা যায় বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে।

বিজেপিতে যোগ দিলেন শোভন-বৈশাখী

দুজনকে উত্তরীয় পরিয়ে বিজেপিত বরণ করে নেন মুকুল রায়। মুকুল রায়ের সঙ্গে শোভন চট্টোপাধ্যায়কে হাসিমুখে কোলাকুলি করতেও দেখা যায়।

তৃণমূল উঠে পড়ে লেগেছিল, শোভন চট্টোপাধ্যায় যেনতেন প্রকারে সক্রিয় রাজনীতিতে ফেরাতে। তবে সবরকম চেষ্টা করেও তৃণমূল এখনও পর্যন্ত ব্যর্থ। ফিরহাদ হাকিম, পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে স্পিকার বিমান বন্দ্যেপাধ্যায়কে দিয়ে পর্যন্ত চেষ্টা করা হয়েছে। সবেতেই ব্যর্থ হয়েছে তৃণমূল।

শোভন চট্টোপাধ্যায় ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের সঙ্গী। তৃণমূল গড়ার পর কলকাতায় তৃণমূলের কাউন্সিলরদের মধ্যে তিনি ছিলেন অন্যতম। শোভন নন, মুখ্যমন্ত্রী প্রিয় ছিল কানন নামটি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+