আর বিজেপিতে নয়! শোভনের সঙ্গে জুটি বেঁধে দল ছাড়ার সিদ্ধান্ত নিয়ে ফেসবুকে বৈশাখী
বিজেপিতে যোগ দিয়েছিলেন জুটি বেঁধে, ছাড়ছেনও জুটি বেঁধেই। আর তাঁরা বিজেপির সঙ্গে কোনও সম্পর্ক রাখবেন না- চিঠি লিখেই জানিয়েছিলেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়।
বিজেপিতে যোগ দিয়েছিলেন জুটি বেঁধে, ছাড়ছেনও জুটি বেঁধেই। আর তাঁরা বিজেপির সঙ্গে কোনও সম্পর্ক রাখবেন না- চিঠি লিখেই জানিয়েছিলেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়। বৈশাখী তার আগে সোশ্যাল মিডিয়ায় লেখেন- শোভনকে বেহালা পূর্ব থেকে প্রার্থী না করা চক্রান্ত এবং বিশ্বাসঘাতকতা।

ফেসবুকে বৈশাখী বিস্ফোরক
বিজেপি এবার শোভনের দাবি মেনে বেহালা পূর্ব থেকে প্রার্থী করেনি তাঁকে। প্রার্থী করেনি বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে। বেহালা পূর্ব থেকে প্রার্থী করা হয়েছে অভিনেত্রী পায়েল সরকারকে। এরপরই ফেসবুকে বৈশাখী লেখেন, তুমিই আমার আইকন। আজ যেভাবে অসম্মান করা হল, সেটা আমাদের স্পিরিট নষ্ট করে দিতে পারবে না। আমরা আবার লড়াইয়ের মধ্যে দিয়ে ফিরে আসব।

বিজেপির মনোভাব বুঝতে পেরেই...
শোভন-বৈশাখীর ব্যাপারে বিজেপি নমনীয় হয়নি। তাঁদের অনমনীয় মনোভাব বুঝতে পেরেই তাঁরা দলের যাবতীয় দায়িত্ব ছেড়ে দিতে চান তাঁরা। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কাছে চিঠি লিখে শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, তাঁরা বিজেপির সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করছেন। বিজেপির সমস্ত পদও তাঁরা ত্যাগ করেন। সম্প্রতি বিজেপির কলকাতা জোনের পর্যবেক্ষক করা হয়েছিল শোভন চট্টোপাধ্যায়কে। বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে কো-কনভেনর করা হয়েছিল কলকাতা জোনের।

চক্রান্ত আর বিশ্বাসঘাতকতা বেশি দিন স্থায়ী হয় না
বৈশাখী আরও লেখেন, চক্রান্ত আর বিশ্বাসঘাতকতা বেশি দিন স্থায়ী হয় না। বেহালা পূর্বের মানুষ তোমায় ভালোবাসে আর সেটাই তোমার সবথেকে বড় শক্তি। তিনি এই পোস্টের মাধ্যমেই তাঁদের জুটির ক্ষোভ প্রকাশ করেন বিজেপির বিরুদ্ধে। তাঁরা প্রার্থী তালিকা প্রকাশের পর দলীয় নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করেছিলেন।

বৈশাখীকে নিয়ে মতপার্থক্যেই বাদ দেওয়া হয় শোভনকে!
শোভন ও বৈশাখী বিজেপিতে যোগদান করেন একসঙ্গে। কিন্তু তারপর থেকেই বৈশাখীর সঙ্গে শোভনকে আলাদা করে দেখতে চেয়েছিল বিজেপি। শোভনকে রাজ্য কমিটিতে নিলেও বৈশাখীকে ব্রাত্য থাকেন বৈশাখী। এরপর শোভনের জেদের কাছে মাথা নুইয়েই বিজেপি বৈশাখীকে রাজ্য কমিটিতে ঠাঁই দেয়। পরে পদও দেয়। এবার নবান্ন দখলের লড়াইয়ে দুজনেই প্রার্থী হতে চেয়েছিলেন। কিন্তু সেই বৈশাখীকে নিয়ে মতপার্থক্যেই বাদ দেওয়া হয় শোভনকেও।












Click it and Unblock the Notifications