মুকুলের সঙ্গে বৈঠকই সার! ১৮০ ডিগ্রি ঘুরতে শোভন-বৈশাখীর সময় নিলেন দিল্লি টু কলকাতা
শোভন-বৈশাখীকে নিয়ে সমস্যা আর মিটছে না বিজেপির। দিল্লিতে মুকুল রায়ের সঙ্গে বৈঠকের পর সব মিটে গিয়েছে বলে দাবি করলেও কলকাতায় নেমেই বেসুরো গাইতে শুরু করে দিলেন তাঁরা।
শোভন-বৈশাখীকে নিয়ে সমস্যা আর মিটছে না বিজেপির। দিল্লিতে মুকুল রায়ের সঙ্গে বৈঠকের পর সব মিটে গিয়েছে বলে দাবি করলেও কলকাতায় নেমেই বেসুরো গাইতে শুরু করে দিলেন তাঁরা। একেবারে ১৮০ ডিগ্রি ঘুরে গিয়ে শোভন চট্টোপাধ্যায় ও তাঁর বান্ধবী বৈশাখী বলেন, আমাদের সঙ্গে রাজ্য বিজেপির দ্বন্দ্ব পুরোপুরি মিটে গিয়েছে, তা যেন ভাববেন না।

তা বলে সব মিটে যায়নি
শোভন চট্টোপাধ্যায় বলেন, রাজ্যে বিজেপির কিছু ব্যবহার আমাদের ভালো লাগেনি। তাই দিল্লিতে দরবার করেছিলাম। সেখানে মুকুলদার সঙ্গে কথা হয়েছে। চায়ে পে চর্চায় তাঁর কাছে অভিযোগ জানিয়েছি। তা বলে সব মিটে যায়নি। এরপর রাজ্য বিজেপির কী ভূমিকা হয় দেখেই সিদ্ধান্ত নেবেন তাঁরা।

বৈশাখী আরও এক ধাপ এগিয়ে
মুকুলের সঙ্গে বৈঠকের পর শোভন বলেন, আমাদের মধ্যে কিছু সমস্যা হয়েছিল, তা মিটে গিয়েছে। বৈশাখী আবার এক ধাপ এগিয়ে বলেন, কাগজে আমাদের বিজেপি ছাড়া নিয়ে নানা কথা লেখা হয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যমে, সেসবই মিথ্যা। আমরা বিজেপিতেই আছি।

আসমান-জমিন ফারাক
বৈশাখী বলেন, আমাদের কষ্ট হয়েছিল, অভিমান হয়েছিল। মুকুলদার সঙ্গে কথা বলার পর তা মিটে গিয়েছে। এখনও আর কোনও সমস্যা নেই। সেই শোভন-বৈশাখী আবার বেমালুম অন্য কথা বললেন কলকাতায় নেমে। তাঁরা ফের জিইয়ে রাখলেন রাজ্য বিজেপির সঙ্গে তাঁদের মতান্তর। এখনও সমস্যা মেটেনি বলেই দাবি তাঁদের। তাঁরা স্রেফ তাঁদের সমস্যাগুলো জানিয়েছেন।

ডাল-ভাতের জের এখনও চলছে
উল্লেখ্, শোভন-বৈশাখী বিজেপিতে যোগ দেওয়ার দিন থেকে নানা বিতর্ক তৈরি হয়েছে। দেবশ্রী রায়ের যোগদান নিয়ে যে বিতর্কের সূত্রপাত, সেই বিতর্ক আরও ইন্ধন পায় তাঁদের সংবর্ধনা মঞ্চে। সেখানে আমন্ত্রণে বিড়ম্বনা থেকে শুরু করে ‘ডাল-ভাত' রসিকতা পৌঁছে যায় একেবারে চরমে। তার জের এখনও চলছে।

হালে পানি না পেয়ে
সেখানে দেবশ্রীর বিজেপিতে যোগদান আর বৈশাখীর পদ নিয়ে দ্বন্দ্ব এমন জায়গায় পৌঁছয় যে শোভন-বৈশাখী কৈলাস বিজয়বর্গীয় বাড়িতে গিয়ে ইস্তফার ইচ্ছাপ্রকাশ করে আসেন। তারপর হালে পানি না পেয়ে তাঁরা

তারপরও বিতর্ক মিটছে না
এবার তাঁরা ছোটেন দিল্লির দরবারে। সেখানেই কেন্দ্রীয় কোনও নেতার সাক্ষাণ পাননি, শেষপর্যন্ত বাংলা থেকে মুকুল ছুটে গিয়ে কলকাতায় ফেরান শোভন-বৈশাখীকে। কিন্তু তারপরও বিতর্ক মিটছে না।












Click it and Unblock the Notifications