বর্ষা বিদায়েও বৃষ্টি! বুধবারের পর বৃহস্পতিবারেও মেঘ ডেকে ঝেপে বৃষ্টির কারণ জানাল আবহাওয়া দফতর
বুধবারের মতো ফের মেঘ ডেকে বৃষ্টি বৃহস্পতিবারেও। এদিনও বেশ কিছু জায়গায় ঝেপে বৃষ্টি হয়। আবহাওয়াবিদরা বলছেন, মৌসুমী বায়ু বিদায় নেওয়ার অর্থ বর্ষা বিদায় নেওয়া। কিন্তু বৃষ্টি বিদায় নেওয়া নয়।
বুধবারের মতো ফের মেঘ ডেকে বৃষ্টি বৃহস্পতিবারেও। এদিনও বেশ কিছু জায়গায় ঝেপে বৃষ্টি হয়। আবহাওয়াবিদরা বলছেন, মৌসুমী বায়ু বিদায় নেওয়ার অর্থ বর্ষা বিদায় নেওয়া। কিন্তু বৃষ্টি বিদায় নেওয়া নয়। কারণ সারা বছরেই বিভিন্ন কারণে বৃষ্টি হয়ে থাকে। যেমন হচ্ছে বর্ষা বিদায়ের পরেও।

দেশ থেকে বর্ষা বিদায়
বুধবার দিল্লির মৌসম ভবন থেকে জানানো হয়েছিল, দেশ থেকে এবারের মতো বিদায় নিয়েছে মৌসুমী বায়ু। অবশ্য তার আগেই কলকাতা এবং বাংলা থেকে বিদায় নিয়েছিল মৌসুমী বায়ু।

নিম্নচাপ অক্ষরেখার জেরে বৃষ্টি
আবহাওয়া দফতর জানিয়েছেন, দক্ষিণ ভারত থেকে ওড়িশা পর্যন্ত বিস্তৃত রয়েছে নিম্নচাপ অক্ষরেখা, যার জেরেই এই বৃষ্টি।

দক্ষিণ ভারতে শুরু হয়েছে ফিরতি বর্ষা
দক্ষিণ ভারতে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ফিরতি মৌসুমী বায়ু। মূলত উত্তর-পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবেই এই বৃষ্টি হয়ে থাকে।

রাজ্যের বিভিন্ন জায়গায় বৃষ্টি
উত্তর পূর্ব মৌসুমী বায়ু সক্রিয় থাকার প্রভাব এসে পড়েছে পশ্চিমবঙ্গে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আকাশে বজ্রগর্ভ মেঘ। আগামী ১-২ দিন বুধবার ও বৃহস্পতিবারের মতো বৃষ্টি হতে পারে। মূলত উপকূলের জেলা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হুগলি, হাওড়ায় এই বৃষ্টি হবে বলে জানানো হয়েছে।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস












Click it and Unblock the Notifications