ভিলেন দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু, পুজোয় ভোগাতে পারে বিক্ষিপ্ত বৃষ্টি

দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে হিমালয়ের পাদদেশের পাঁচ জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। মুর্শিদাবাদ, বীরভূমসহ দক্ষিণবঙ্গের বাকি অংশে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে

দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে হিমালয়ের পাদদেশের পাঁচ জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। একইসঙ্গে মুর্শিদাবাদ, বীরভূমসহ দক্ষিণবঙ্গের বাকি অংশে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু এখনও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ওড়িশার ওপর অবস্থান করছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ারসহ হিমালয়ের পাদদেশের বিভিন্ন জায়গায় বৃষ্টিও হয়েছে। বৃষ্টি হয়েছে উত্তর ২৪ পরগনা এবং বাঁকুড়াতেও। তবে পুজোর আসল চারদিনে বৃষ্টি হবে না এমন নিশ্চয়তা দিতে পারেনি আবহাওয়া দফতর। উত্তরপশ্চিম বঙ্গোপসাগরের ওপর অবস্থান করছে নিম্নচাপ অক্ষরেখা।

পুজোয় ভোগাতে পারে বিক্ষিপ্ত বৃষ্টি

দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু সাধারণত রাজ্য থেকে বিদায় নেয় অক্টোবরের প্রথম সপ্তাহে। আমরা রয়েছে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে। তাই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থেকেই যায়। তবে এখনও পর্যন্ত পুজোর আসল চার দিনে ভারী বৃষ্টি বা দুর্যোগের আশঙ্কা নেই বলেই জানিয়েছেন আবহবিদরা।

তৃতীয়া থেকেই মণ্ডপে ণণ্ডপে মানুষের ঢল। যদি পরে বৃষ্টির মুখে পড়তে হয়, তাই অনেকেই আর অপেক্ষা করতে রাজি নন। মহালয়ার দিন বৃষ্টি হলেও, মাঝে দুদিন বৃষ্টি হয়নি। আকাশ পরিষ্কার থাকলেও গরম বেড়েছে। ঘাম সঙ্গে নিয়েও ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছেন অনেকেই। দর্শনার্থীদের মনে প্রশ্ন, পুজোর বাকি দিনগুলিতেও এমন আবহাওয়া থাকবে তো।

আবহাওয়া দফতর জানাচ্ছে, আন্দামান সাগর লাগোয়া মার্তাতবান উপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। যদি সেটা পূর্ব উপকূলের দিকে সরে আসে, তাহলে পুজোর শেষ লগ্নে ভোগাতে পারে আবহাওয়া। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় তাকায় এর মধ্যে নতুন কোনও ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা উড়িয়ে দিতে পারেননি আবহবিদেরা। ভারী বৃষ্টি না হলেও, স্থানীয় ভাবে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আবহ দফতরের তরফে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+