দক্ষিণ কাঁথি বিধানসভা উপনির্বাচনে ভোট পড়ল ৭৯.৭ শতাংশ
অধিকারী পরিবারের ছোট ছেলে তথা তৃণমূল নেতা দিব্যেন্দু অধিকারীকে মমতা বন্দ্যোপাধ্যায় সংসদে জায়গা দেওয়ার পর সেখানকার বিধানসভা আসন ফাঁকা হয়েছে। এদিন সেই দক্ষিণ কাঁথি বিধানসভা কেন্দ্র উপনির্বাচন হল।
কলকাতা, ৯ এপ্রিল : অধিকারী পরিবারের ছোট ছেলে তথা তৃণমূল নেতা দিব্যেন্দু অধিকারীকে মমতা বন্দ্যোপাধ্যায় সংসদে জায়গা দেওয়ার পর সেখানকার বিধানসভা আসন ফাঁকা হয়েছে। এদিন সেই দক্ষিণ কাঁথি বিধানসভা কেন্দ্র উপনির্বাচন অনুষ্ঠিত হল।
এই কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ২ লক্ষ ৭ হাজার ৩৩৭ জন। মোট ৮টি পঞ্চায়েত ও কাঁথি পুর এলাকা রয়েছে এই বিধানসভা কেন্দ্রের মধ্যে। ৬ কোম্পানি আধাসেনা, হাজারখানেক পুলিশ ও হাজারখানেক ভোটকর্মী এদিন নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন।

এই কেন্দ্রে এবার তৃণমূলের প্রার্থী হয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য। গতবছর বিধানসভা ভোটে তিনি পরাজিত হন। এবার এখান থেকে তিনি শাসক দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁর বিরুদ্ধে দাঁড়িয়েছেন বিজেপির সৌরীন্দ্রনাথ জানা, কংগ্রেসের নবকুমার নন্দ ও সিপিআএয়ের উত্তম প্রধান।
নির্বাচন কমিশন জানিয়েছে, এদিন বিকেল পাঁচটা পর্যন্ত ভোট পড়েছে ৭৯.৭ শতাংশ। আগামী ১৩ এপ্রিল ভোটের ফলাফল প্রকাশিত হবে।












Click it and Unblock the Notifications