মোদীর জনতা কার্ফুর ডাকে সাড়া দিল দক্ষিণ পূর্ব রেল

মোদীর জনতা কার্ফুর ডাকে সাড়া দিল দক্ষিণ পূর্ব রেল

করোনা আতঙ্কের জেরে ও সতর্কতা মূলক ব্যবস্থা হিসেবে বিভিন্ন সরকারি সংস্থার মতো নানা পদক্ষেপ গ্রহণ করছে রেল দপ্তর। রবিবার, প্রধানমন্ত্রী নরেন্দ্র যেদিন দেশ জুড়ে মানুষকে জনতা কার্ফু করার ডাক দিয়েছেন এই করোনা ভাইরাস সংক্রমণ আটকাতে, সেদিন অনেক ট্রেনের যাত্রা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দক্ষিণ পূর্ব রেলের পক্ষে জানানো হয়েছে যে এই সময়ে বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে। বেশ কিছু ট্রেনের যাত্রার সময় পরিবর্তন করা হয়েছে।

মোদীর জনতা কার্ফুর ডাকে সাড়া দিল দক্ষিণ পূর্ব রেল

এই সময় একসঙ্গে অনেক মানুষের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। সতর্কতা মূলক ব্যবস্থা হিসেবে বন্ধ রাখা হয়েছে বিভিন্ন সৌধ। প্রায় বন্ধ দেশের পর্যটন। এই সময় অনেকেই আগাম টিকিট কেটে রেখেছিলেন কোথাও যাওয়ার পরিকল্পনা করে। এখন এই পরিস্থিতিতে তারা কি করে সেখানে যাবেন ও ঘুরে বেড়াবেন তা নিয়ে এবং যাওয়া বাতিল করে দিলে আর্থিক ভাবে ক্ষতির মুখে পড়বেন বলেও আশঙ্কা ছিল ওই সব মানুষের, যারা বিভিন্ন ট্রেনের টিকিট রিজার্ভ করে রেখেছেন।

এই পরিস্থিতিতে, যাত্রী সুবিধার জন্য এগিয়ে এসে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে রেল। টিকিট বাতিল করা হলে সেই টাকা ফেরত দেওয়ার জন্য নিয়মে কিছু ছাড় দেওয়ার কথা জানিয়েছে দক্ষিণ পূর্ব রেল। এই সিদ্ধান্ত, ২১ মার্চ তারিখ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত কার্যকর বলে জানিয়েছেন রেলের আধিকারিকরা।

বলা হয়েছে, এই সময়ের মধ্যে কোনও ট্রেন বাতিল করা হলে, টিকিটের দাম পুরোটা ফেরত পাওয়ার জন্য ট্রেনের নির্ধারিত যাত্রার সময়ের ৭২ ঘন্টার পরিবর্তে ৪৫ দিনের মধ্যে আবেদন করতে পারবেন যাত্রীরা।

আর যদি ট্রেন বাতিল করা না হয় কিন্তু বর্তমান পরিস্থিতিতে কোনও যাত্রী যেতে না চান তাহলে তার যাত্রার দিনের ৩০ দিনের মধ্যে আবেদন করতে পারবেন টাকা ফেরত চেয়ে।

টিকিট ডিপোজিট রিসপ্ট জমা দেওয়ার ক্ষেত্রেও বেশ কিছু নিয়ম শিথিল করা হচ্ছে বলে জানিয়েছেন রেলের আধিকারিকরা। এমনকি কাউন্টারে সরাসরি না এসে অন লাইনেও এই আবেদন করতে পারবেন যাত্রীরা বলেও জানান রেল আধিকারিকরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+