South Bengal Weather: কেমন থাকতে চলেছে কলকাতা ও দক্ষিণবঙ্গ! একনজরে আবহাওয়ার পূর্বাভাস
সোমবারেও বিভিন্ন জেলায় আর্দ্রতাজনিত অস্বস্তি। আকাশ কোথাও আংশিক আবার কোথাও পুরোপুরি মেঘলা। দক্ষিণবঙ্গের কোথাও আপাতত ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস ( South Bengal Weather) নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।
এদিন বিকেলে আবহাওয়া দফতর জানিয়েছে, ১০ জুলাইয়ের বাকি সময়ে সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস ( South Bengal Weather) দেওয়া হয়েছে। তবে ১১, ১২ এবং ১৩ জুলাই মঙ্গলবার, বুধবার এবং বৃহস্পতিবার বৃষ্টিপাতের পরিমাণ কম থাকবে। কোথাও কোথাও তা একেবারে থাকবেই না।

আবহাওয়া দফতরের আপাতত পূর্বাভাস শুক্রবার নাগাদ সোমবারের মতো পরিস্থিতি তৈরি হবে পারে। অর্থাৎ এই ক'দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস দেওয়া হয়নি। দক্ষিণবঙ্গেও আপাতত দিনের তাপমাত্রার পরিবর্তনের কোনও পূর্বাভাস নেই।
কলকাতার আবহাওয়া নিয়ে বলতে গেলে, আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা। বৃষ্টি কিংবা বজ্রপাতের সম্ভাবনা রয়েছে ( South Bengal Weather) কোনও কোনও জায়গায়। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৪ ও ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। আপেক্ষিত আর্দ্রতা সর্বোচ্চ ৯১ শতাংশ এবং সর্বনিম্ন ৬৫ শতাংশ।
দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা একনজরে
| দক্ষিণবঙ্গের শহরের নাম | সর্বোচ্চ তাপমাত্রা(০c) | সর্বনিম্ন তাপমাত্রা(০c) |
| আসানসোল | ৩৫.৯ | ২৮ |
| বহরমপুর | ৩৪.৬ | ২৯.৩ |
| বাঁকুড়া | ৩৫.৯ | ২৬.২ |
| বর্ধমান | ৩৬ | ২৬ |
| দিঘা | ৩৫.৫ | ২৮.৮ |
| কলকাতা | ৩৪.৩ | ৩০ |
| দমদম | ৩৫.৪ | ২৯.৩ |
| কৃষ্ণনগর | ৩৪.২ | ২৭.২ |
| মেদিনীপুর | ৩৫.২ | ২৮ |
| শ্রীনিকেতন | ৩৫.৯ | ২৬.৮ |
| সুন্দরবন | ৩৩ | ২৮ |












Click it and Unblock the Notifications