South Bengal Weather: বিকেলেও জেলায় জেলায় আকাশ মেঘাচ্ছন্ন! ভারী বৃষ্টি না অস্বস্তির আবহাওয়া একনজরে পূর্বভাস

সকাল থেকে মেঘাচ্ছন্ন আকাশ, ভোরের দিকে দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় বৃষ্টি হয়। তারপর থেকে আবহাওয়া (Weather) দফতরের তরফে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) বিভিন্ন জেলার জন্য বৃষ্টিপাতের পূর্বাভাসে নাওকাস্ট দেওয়া হয়েছে। সেই অনুযায়ী বৃষ্টিও হয়। আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে বলেও জানানো হয়েছে।

শনিবার বিকেলে দেওয়া আবহাওয়ার (South Bengal Weather) পূর্বাভাস, শনিবারের পাশাপাশি রবিবারেও দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বজ্রপাত-সহযোগে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির হতে পারে। যে কারণে জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

South Bengal Weather

আবহাওয়া দফতর শনিবার বিকেলে (South Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ সাধারণভাবে মেঘাচ্ছন্ন থাকবে। দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রপাতের সম্ভাবনা রয়েছে কোনও কোনও জায়গায়। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৩ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা শুক্রবারের তুলনায় কিছুটা কমেছে। ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার যা ছিল ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৫ শতাংশ। আপেক্ষিক আর্দ্রতা সর্বনিম্ন ৭৪ শতাংশ।

সোমবার, মঙ্গলবার, কিংবা বুধবার উত্তরবঙ্গে অতিভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হলেও, দক্ষিণবঙ্গে (South Bengal Weather)র ক্ষেত্রে সেই ধরনের কোনও সতর্কবার্তা দেওয়া হয়নি আবহাওয়া দফতরের তরফে। আবহাওয়া দফতর জানিয়েছে ঝাড়খণ্ড এবং সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এছাড়াও মৌসুমী অক্ষরেখাটি দক্ষিণে তাদের স্বাভাবিক অবস্থানে রয়েছে।

South Bengal Weather

দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা একনজরে

দক্ষিণবঙ্গের শহরের নাম সর্বোচ্চ তাপমাত্রা(০c) সর্বনিম্ন তাপমাত্রা(০c)
আসানসোল ৩৩.৮ ২৬.৮
বহরমপুর ৩৩.৬ ২৮.২
বাঁকুড়া ৩৪ ২৬.৫
বর্ধমান ৩৪ ২৬
দিঘা ৩৪.৭ ২৭.৮
কলকাতা ৩২.২ ২৬.৮
দমদম ৩৩.২ ২৫.৭
কৃষ্ণনগর ৩২ ২৭
মেদিনীপুর ৩৩ ২৭.৮
শ্রীনিকেতন ৩৩ ২৫.১
সুন্দরবন ৩২.৫ ২৬
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+