South Bengal Weather:কোথাও আর্দ্রতাজনিত অস্বস্তি, কোথাও হাল্কা বৃষ্টি! একনজরে দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বভাস

বর্ষাকার, তাই সাধারণভাবে সকাল থেকেই মেঘলা আকাশ। তবে বৃষ্টির দেখা কার্যত নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। যে কারণেই আর্দ্রতাজনিত অস্বস্তি জায়গায় জায়গায়। তপ্ত আবহাওয়ায় তপ্ত রাজনীতিও। আপাতত এই আবহাওয়া চলতে থাকবে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।

এদিন বিকেলে আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত কোনও জেলার কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। প্রচুর পরিমাণে জলীয় বাষ্প এখন উত্তরবঙ্গ মুখী। তাই দক্ষিণবঙ্গের ক্ষেত্রে তার ঘাটতি রয়েছে। ৯ জুলাই রবিবারের বাকি সময়ের পাশাপাশি ১০ জুলাই এবং ১১ জুলাইয়ে কোনও কোনও জায়গায় বজ্রপাত-সহযোগে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

rain

এছাড়া আলাদা করে কলকাতার আবহাওয়া নিয়ে বলতে গেলে, সেখানবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা। সকাল থেকে তা রয়েইছে। সঙ্গে কোথাও কোথাও বজ্রপাত-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৪ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে

দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা একনজরে

দক্ষিণবঙ্গের শহরের নাম সর্বোচ্চ তাপমাত্রা(০c) সর্বনিম্ন তাপমাত্রা(০c)
আসানসোল ৩৩.৮ ২৬.২
বহরমপুর ৩৪.৬ ২৮.৬
বাঁকুড়া ৩৩.৬ ২৫.৯
বর্ধমান ২৯.৯ ২৬
দিঘা ৩৪.৭ ২৭.৪
কলকাতা ৩২.৩ ২৮.৫
দমদম ৩৪.৪ ২৮
কৃষ্ণনগর ৩২.৪ ২৬.৮
মেদিনীপুর ৩২ ২৬.৭
শ্রীনিকেতন ৩৩.৪ ২৫.৬
সুন্দরবন ৩১ ২৫
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+