Weather Update: এবারের প্রথম কালবৈশাখী পেতে চলেছে দক্ষিণবঙ্গ! দিনক্ষণ জানাল আবহাওয়া দফতর

কালবৈশাখীতেই (Kalbaishakhi) কমতে চলেছে দক্ষিণবঙ্গের (South Bengal) দাবদাহ। এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। আগামী কয়েকদিন উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে এর জন্য তাপমাত্র

কালবৈশাখীতেই (Kalbaishakhi) কমতে চলেছে দক্ষিণবঙ্গের (South Bengal) দাবদাহ। এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। আগামী কয়েকদিন উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে এর জন্য তাপমাত্রা খুবই সামান্য কমার সম্ভাবনা।

কালবৈশাখীর মালভূমি যোগ

কালবৈশাখীর মালভূমি যোগ

সাধারণভাবে দক্ষিণবঙ্গের কালবৈশাখী তৈরিতে ঝাড়খণ্ড-ছত্তিশগড়ের মালভূমির যোগ থাকে। এবারই তাই হতে চলেছে। ইতিমধ্যেই একটি ঘূর্ণাবর্ত ঝাড়খণ্ড এবং সংলগ্ন এলাকার ওপরে অবস্থান করছে। অন্যদিকে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প পৌঁছে যাচ্ছে মালভূমিতে। বঙ্গোপসাগরের উচ্চচাপ বলয় জলীয় বাষ্পকে বায়ুমণ্ডলের ওপরের দিকে নিয়ে যায়। যা মালভূমির গরম বাতাসের সংস্পর্শে আসলে মেঘপুঞ্জ তৈরি করে দক্ষিণবঙ্গের ওপরে আসে। এই মুহুর্তে দক্ষিণবঙ্গে কালবৈশাখীর উপযুক্ত পরিবেশ তৈরি হয়ে রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

দক্ষিণবঙ্গের প্রথম কালবৈশাখী

দক্ষিণবঙ্গের প্রথম কালবৈশাখী

যার জেরে কলকাতা ও আশপাশের জেলাগুলির আগে মোটামুটি যেসব জেলা বেশি তপ্ত হয়ে রয়েছে, সেইসব জেলা যেমন পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে এদিন থেকেই এর প্রভাব পড়তে শুরু করবে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের। এর সঙ্গে প্রভাব পড়বে বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতেও। আবহাওয়া দফতর জানিয়েছে ২০ থেকে ২২ এপ্রিলের মধ্যে দক্ষিণবঙ্গ প্রথম কালবৈশাখী পেতে পারে। এই তিন দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভাল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ১ মার্চ থেকে দক্ষিণবঙ্গের যেসব জেলা শুকনো রয়েছে, সেইসব জেলায় বুধবার বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।

উত্তরবঙ্গে বৃষ্টি চলবে

উত্তরবঙ্গে বৃষ্টি চলবে

আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরবঙ্গে যেমন বৃষ্টি চলছে তেমনই চলবে। আগামী কয়েকদিন সেখানে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে। সেখানেও কালবৈশাখীর পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে। তবে কোচবিহারে ইতিমধ্যেই ঝড়ে প্রাণ হারিয়েছেন ৩ জন। ঘরবাড়ির বেশ ক্ষতি হয়েছে। তবে দক্ষিণবঙ্গের মানুষ বসে রয়েছেন বৃষ্টির অপেক্ষায়।

তাপমাত্রার বিশেষ হেরফের হবে না

তাপমাত্রার বিশেষ হেরফের হবে না

আবহাওয়া দফতর জানিয়েছে, কালবৈশাখী হোক কিংবা বৃষ্টি, তা জন্য দিনের তাপমাত্রার বিশেষ কোনও হেরফের হবে না। বড়জোর ১ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে তাপমাত্রা। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.৩ ডিগ্রি সেলসিয়াস। এদিন ৪০ ডিগ্রির বেশি তাপমাত্রা ছিল পুরুলিয়ায়। সর্বোচ্চ তাপমাত্রা ৪১.৩ ডিগ্রি সেলসিয়াস। এরপরেই এদিনের তাপমাত্রা ছিল বাঁকুড়ায়, ৩৮.১ ডিগ্রি সেলসিয়াস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+