বুলেট প্রুফ জ্যাকেটের আদলে তেলের টিনের বর্ম! চাঞ্চল্য রাজ্যের এই অংশে চাঞ্চল্য
একেবারে স্থানীয় পদ্ধতিতে তৈরি জ্যাকেট। একেবারে বুলেট প্রুফ জ্যাকেটের আদলে তৈরি অ্যালুমিনিয়াম ও টিন দিয়ে জ্যাকেট। একইসঙ্গে বাসন্তি থেকে উদ্ধার কার্তুজ এবং বোমার মশলা।
একেবারে স্থানীয় পদ্ধতিতে তৈরি জ্যাকেট। যে সে জ্যাকেট নয়। একেবারে বুলেট প্রুফ জ্যাকেটের আদলে তৈরি অ্যালুমিনিয়াম ও টিন দিয়ে জ্যাকেট। সঙ্গে উদ্ধার কার্তুজ এবং বোমার মশলা। ধরা না পড়লে, শুধু গণনা দিনেই নয় পুননির্বাচনের দিনেও এই সব জিনিস দুষ্কৃতীরা ব্যবহার করত বলে অনুমান পুলিশের।

ভোট গণনার দিন বড়সড় গণ্ডগোলের ছক বানচাল করল বাসন্তি থানার পুলিশ। বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে পুলিশের তল্লাশি চলে পানিখালিতে। আর সেই তল্লাশিতেই মিলল বুলেট প্রুফ জ্যাকেটের আদলে তৈরি টিন-অ্যালুমিনিয়ামের তৈরি জ্যাকেট। টিন বলতে তেলের টিন ব্যবহার করা হয়েছে। ভোট গণনার দিন দুষ্কৃতীরা এই বর্ম করত বলে অনুমান পুলিশের। মূলত ছড়রা গুলি আটকাতে এই পদক্ষেপ, অনুমান পুলিশের।
পুলিশের অভিযানে জ্যাকেট ছাড়াও, কার্তুজ, বোমার মশলা ও ধারালো অস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে।
বিরোধীদের তরফে শাসকের দিকে অভিযোগ উঠলেও, শাসকদলের তরফ থেকে এই কাজে যুক্ত থাকার অভিযোগ অস্বীকার করা হয়েছে।












Click it and Unblock the Notifications